WB Elections 2026

জোট ভাঙার পরেও মিম প্রার্থীর হয়ে ভোটের প্রচারে হুমায়ুন, কেন সুর নরম এজেইউপি নেতার?

কান্দির হিজল এলাকায় আয়োজিত এক জনসভায় মিম প্রার্থী মেসবাহুল ইসলামের হয়ে প্রচার করলেন হুমায়ুন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০২:৪৪
কান্দিতে প্রচারে হুমায়ুন কবীর।

কান্দিতে প্রচারে হুমায়ুন কবীর। —ফাইল চিত্র।

আসাদউদ্দিন ওয়েইসির অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)-এর সঙ্গে জোট ভাঙার পর কিছুটা সুর নরম এজেইউপি নেতা হুমায়ুন কবীরের। সোমবার মুর্শিদাবাদের কান্দিতে মিমের হয়ে প্রচার করতেও দেখা গেল তাঁকে।

Advertisement

কান্দির হিজল এলাকায় আয়োজিত এক জনসভায় মিম প্রার্থী মেসবাহুল ইসলামের হয়ে প্রচার করলেন হুমায়ুন। সভা থেকে কান্দির তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার এবং তাঁর দাদা পার্থপ্রতিম সরকারকে তীব্র আক্রমণ শানান তিনি। তবে কেবল রাজনৈতিক আক্রমণেই সীমাবদ্ধ থাকেননি তিনি। মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু এবং সংখ্যাগুরু জনসংখ্যার অনুপাত নিয়ে মন্তব‍্য করতেও ছাড়েননি প্রাক্তন তৃণমূল নেতা।

মিম প্রার্থীর হয়ে প্রচার করার বিষয়ে জানতে চাওয়া হলে হুমাযুন জানান, মেসবাহুল ইসলামকে ব্যক্তিগত পরিসরে চেনেন তিনি। তাঁর লক্ষ‍্য সেখানকার তৃণমূল বিধায়ককে পরাজিত করা। কিন্তু এক সময় মিমের সঙ্গে জোটে থাকার ফলে সেই আসনে প্রার্থী দেয়নি হুমায়ুনের দল। ফলে সেই আসনে সম্পূর্ণ সমর্থন করছেন তিনি।

উল্লেখ্য, বেশ কিছু দিন আগে একটি ভিডিয়ো ভাইরাল হওয়ায় বিতর্কের মুখে পড়েন হুমায়ুন। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর এজেইউপির সঙ্গে জোট ছিন্ন করে মিম। তার পরেও মিমের হয়ে প্রচার করাতে, তরজা শুরু রাজনৈতিক মহলে।

Advertisement
আরও পড়ুন