West Bengal Elections 2026

জেলা থেকে ২৫ হাজার ব্রিগেডে, দাবি

বিজেপির মুশিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মণ্ডল বলেন, ‘‘আমাদের জেলা থেকে প্রায় সাত হাজার কর্মী সমর্থক গিয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৮:৩৭
ব্রিগেডে বিজেপির সমাবেশ।

ব্রিগেডে বিজেপির সমাবেশ। ফাইল চিত্র।

প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে শুক্রবার থেকেই মুর্শিদাবাদের কর্মী সমর্থকরা কলকাতা রওনা দিতে শুরু করেছিলেন। শনিবার ভোর ভোরও অনেকেই কলকাতা রওনা দেন। বিজেপি নেতৃত্বর দাবি, মুর্শিদাবাদের তিনটি সাংগঠনিক জেলা থেকে প্রায় ২৫ হাজার কর্মী সমর্থক ব্রিগেডের সভায় গিয়েছিলেন। সভা শেষে শনিবার তাঁরা মুর্শিদাবাদের রওনা দিয়েছেন। যা শুনে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘‘২৫ হাজার কেন, ওরা ২৫ লক্ষও দাবি করতে পারেন। তবে যে পরিমাণ কর্মী সমর্থক যাওয়ার দাবি করেছেন তাতে একটি জেলা পরিষদের আসনও জিতবে না।’’

বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন বলেছেন, ‘‘আমাদের সাংগঠনিক জেলা থেকে প্রায় ১০ হাজার কর্মী সমর্থক গিয়েছিলেন।’’ বিজেপির মুশিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মণ্ডল বলেন, ‘‘আমাদের জেলা থেকে প্রায় সাত হাজার কর্মী সমর্থক গিয়েছিলেন। আর তৃণমূল যা বলছে তা মিথ্যা কথা। আমাদের লোক গিয়েছিল। ব্রিগেড তার প্রমাণ।’’ বিজেপি সুবল চন্দ্র ঘোষ জানান, ৬ হাজারেরও বেশি কর্মী সমর্থক এসেছেন বিগ্রেডের প্রধানমন্ত্রীর সভায়। আয়ন ঘোষ বলেন, ‘‘বৈষ্ণবনগর ,ফরাক্কা ও শমসেরগঞ্জ থেকে এবারে ২০০০ কর্মী প্রধানমন্ত্রীর সভায় গিয়েছিলেন। অনেকে গাড়িতেও যান।’’

আরও পড়ুন