Congress Leader Arrest

বাড়ির ছাদে কী ভাবে বোমা বিস্ফোরণ! মুর্শিদাবাদের কংগ্রেস নেতা ঝাড়খণ্ডের পাকুড় থেকে পাকড়াও, শোরগোল

সাইমুল গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ফরাক্কা থানার নয়নসুখ মানিকনগর এলাকার ১৩৬ নম্বর বুথের বাসিন্দা তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৫:২৫

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ফরাক্কার মানিকতলা এলাকায় বাড়ির ছাদে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার বাড়ির মালিক সাইমুল হক। সোমবার রাতে ঝাড়খণ্ডের পাকুড় থেকে তাঁকে গ্রেফতার করা হয় ফরাক্কা থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

সাইমুল গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ফরাক্কা থানার নয়নসুখ মানিকনগর এলাকার ১৩৬ নম্বর বুথের বাসিন্দা তিনি।

সোমবার সকালে কংগ্রেস নেতার বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ আসে। বিকট শব্দে কেঁপে ওঠে পাড়া। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদের পাঁচিলের একটা অংশ। সাইমুলের বাড়িতে নির্মাণকাজ চলছিল। রাজমিস্ত্রিরা দেওয়াল গাঁথনির কাজ করছিলেন। অভিযোগ, সেই কাজের সময় ছাদের এক জায়গায় রাখা দু’টি বোমা ফেটে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তবে বিস্ফোরণের পর সাইমুল এবং তাঁর পরিবারের সদস্যদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।

বোমা বিস্ফোরণের ঘটনাকে সাজানো বলে অভিযোগ করেছে কংগ্রেস। পাল্টা তদন্তের দাবি তুলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল।

Advertisement
আরও পড়ুন