NIA Arrest in Bomb Blast Case

আমতায় বোমা বিস্ফোরণের ঘটনায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ, আগেই পাকড়াও চার জন

২০২২ সালে আমতায় বোমা তৈরি করার সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক জনের। আহত হয়েছিলেন তিন জন। ২০২৪ সালের এপ্রিলে এই ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৩:৩৪

—প্রতিনিধিত্বমূলক ছবি।

হাওড়ার আমতায় বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তাঁদের নাম আসফার মিদ্যা এবং এন্তাজুল মিদ্যা। ২০২২ সালে আমতায় বোমা তৈরি করার সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক জনের। আহত হয়েছিলেন তিন জন। ২০২৪ সালের এপ্রিলে এই ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ।

Advertisement

পুলিশের কাছ থেকে তদন্তভার পাওয়ার পরেই পৃথক এইআইআর দায়ের করেছিল এনআইএ। এর আগে এই ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছিল তারা। আদালতে চার্জশিটও জমা পড়েছিল। এ বার প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করা হল। মঙ্গলবারের পর এই মামলায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ছয় হল।

এনআইএ সূত্রে খবর, প্রধান দুই অভিযুক্তের বাড়়ি আমতা এলাকাতেই। মঙ্গলবার রাতে তাঁদের খোঁজে তিনটি জায়গায় তল্লাশি চালান এনআইএ আধিকারিকেরা। তার পরেই দু’জনকে পাকড়াও করা হয়। ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি আমতার চন্দ্রপুর বাজারের কাছে অবৈধ ভাবে বোমা তৈরির সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল শেখ মহরমের। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে বোমা তৈরির বিষয়টি দেখভাল করতে প্রধান দুই অভিযুক্ত আসফার এবং এন্তাজুলই। মূলত এলাকায় আতঙ্ক ছড়াতেই় অভিযুক্তরা বোমা তৈরি করাতেন বলে অভিযোগ।

Advertisement
আরও পড়ুন