Saokat Molla Fugitive

ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার তিন, শওকত মোল্লা ফেরার দাবি এনআইয়ের

বিধানসভা ভোটের কিছু দিন আগেই ওই বোমা বিস্ফোরণের ঘটনায় এক জনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েক জন আহত হয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ০১:৪০
শওকত মোল্লা।

শওকত মোল্লা। ফাইল চিত্র।

বৃহস্পতিবার সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে হানা দিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা এলাকায় শওকতের বাড়িতে যান এনআইএর আধিকারিকেরা। শওকত সেই সময় বাড়িতে না থাকার ফলে তাঁর পুত্র ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।প্রাক্তন বিধায়কের স্ত্রী এবং কন্যাও সেখানে উপস্থিত ছিলেন। তাঁদেরকে সামনে রেখে তল্লাশি অভিযান চালায় তদন্তকারী সংস্থা।

Advertisement

এনআইএ সূত্রে খবর, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ-কাণ্ডের তদন্তের সূত্রেই এই তল্লাশি অভিযান। বিধানসভা ভোটের কিছু দিন আগেই ওই বোমা বিস্ফোরণের ঘটনায় এক জনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েক জন আহত হয়েছিলেন। নওশাদ সিদ্দিকির দল আইএসএফ-এর তরফে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করা হয়েছিল। পরবর্তী সময়ে এই তদন্তের দায়িত্বভার নেয় এনআইএ। শওকত মোল্লার বাড়ি সহ আরও ৮টি জায়গায় তল্লাশি চালায় তাঁরা। ঘটনায় সাইনুর মোল্লা নামে একজনকে গ্রফতার ও করেন তাঁরা।

সারাদিন ধরে তল্লাশি চালানোর পর শওকত মোল্লাকে ফেরার বলে ঘোষণা করে এনআইএ।

Advertisement
আরও পড়ুন