রঙের কাজ চলছে। নিজস্ব চিত্র।
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই রং বদলে গেল কোচবিহারের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কার্যালয়ের। ২০১১ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর রাজ্যের প্রায় সকল সরকারি অফিস, স্কুল কলেজ ইত্যাদি জায়গায় নীল সাদা রঙে মুড়ে ফেলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে। বাদ ছিল না কোচবিহারের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের শাখা কার্যালয়ও। ২০২৬ সালে সরকার পরিবর্তন হলে মুছে ফেলা হল এই নীল-সাদা রং। কোচবিহারের ঐতিহ্যের কথা মাথায় রেখে পোড়ামাটির ধুসর রং করার কাজ চলছে।
জেলা প্রশাসনের উচ্চপদস্থ এক আধিকারিক জানান, কোচবিহারে যে হেতু হেরিটেজ জায়গা এবং অনেক প্রাচীন স্থাপত্য রয়েছে তাই সে দিকটির কথা মাথায় রেখে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের শাখা কার্যালয়ের রং পরিবর্তন করা হচ্ছে।