Earthquake in Sikkim

ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ! সিকিমের কম্পনে দুলল দার্জিলিঙের পাহাড়, শিলিগুড়ি এবং সংলগ্ন অঞ্চলও

সিকিমের ভূমিকম্পের জেরে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙের পাহাড় মৃদু দুলে ওঠে। শিলিগুড়িতেও মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ২২:৫৪
সিকিমে ভূমিকম্প।

সিকিমে ভূমিকম্প। — প্রতীকী চিত্র।

ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ। দার্জিলিঙ, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে কেঁপে ওঠে শনিবার। রাত পৌনে ৯টা নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল সিকিমের মঙ্গন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। জানা যাচ্ছে, ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে।

Advertisement

সিকিমের ভূমিকম্পের জেরে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙের পাহাড় মৃদু দুলে ওঠে। শিলিগুড়িতেও মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে। কম্পন অনুভূত হয়েছে জলপাইগুড়ির কিছু অংশেও। শনিবার রাতের এই কম্পন নেপাল এবং ভুটানের কিছু জায়গাতেও অনুভূত হয়েছে। যদিও ভূমিকম্পে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। শনিবার সকালে নেপালে পশ্চিমবঙ্গ সীমান্তের কাছেও একটি ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৩.৩। দুপুরে অসমের কোকরাঝড়েও মৃদু ভূমিকম্প হয়। ভারতের ভূমিকম্প জরিপকেন্দ্র থেকে জানানো হয়, দুপুর ১২টা নাগাদ ওই কম্পনের মাত্রা ছিল ২.১। সেই কম্পনও অসম সংলগ্ন উত্তরবঙ্গের কিছু এলাকায় মৃদু অনুভূত হয়েছে।

বিগত কয়েক দিন ধরে নাগাড়ে তুষারপাত চলছে উত্তর থেকে পূর্ব সিকিমের বিস্তীর্ণ এলাকায়। দফায় দফায় তুষারপাতে বরফের চাদরে মুড়েছে সিকিম। সামরিক বাহিনী দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। ইতিমধ্যে লাচেন থেকে থাঙ্গু এবং থাঙ্গু থেকে গুরুদোংমার যাওয়ার রাস্তা বন্ধ। এর মাঝেই সতর্কতা ঘোষণা করল হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিকিম জুড়ে তুষারধস হতে পারে। এই মর্মে পূর্বাভাস দিয়ে প্রশাসনকে সতর্ক করেছে ডিআরডিও-র অধীনস্ত ‘ডিফেন্স জিওইনফরমেটিক রিসার্চ এস্টাব্লিশমেন্ট’।

Advertisement
আরও পড়ুন