Darjeeling Toy Train Accident

‘ও তো খেলনা গাড়ি’, বেলাইন হয়ে রেললাইনে চারচাকা! দার্জিলিঙে টয় ট্রেনের ধাক্কা গাড়িতে, অল্পের জন্য রক্ষা

হঠাৎ রেললাইনের উপর উঠে পড়েছিল একটি চারচাকার গাড়ি। সামনে টয় ট্রেন। কিন্তু ‘খেলনা গাড়ি’র গতিকে তোয়াক্কা না করেই গাড়িচালক লাইনের উপর দিয়েই রাস্তা পারাপার করতে যান। সম্ভাব্য বিপদ বুঝে হুইস্‌ল দেন ট্রেনচালক। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি গাড়িচালকের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৯:১১
Darjeeling Toy Train Accident

রেললাইনে গাড়ি! অল্পের জন্য বিপদ এড়াল টয় ট্রেন। —নিজস্ব চিত্র।

আবার বিপদের মুখ থেকে ফিরল পাহাড়ের ‘খেলনা গাড়ি’। রাস্তা ছেড়ে বেলাইন হয়ে রেললাইনে উঠে গেল চার চাকার গাড়ি। চালকের নিয়ন্ত্রণে কোনওরকমে দুর্ঘটনা এড়াল দার্জিলিঙের টয় ট্রেন।

Advertisement

দার্জিলিং হিমালয়ান রেল সূত্রে খবর, অন্যান্য দিনের মতো শিলিগুড়ি থেকে দার্জিলিঙের দিকে রওনা দেয় একটি টয় ট্রেন। কিন্তু দার্জিলিং মোড় পার করার পরেই বিপত্তি!

হঠাৎ রেললাইনের উপর উঠে পড়েছিল একটি চারচাকার গাড়ি। সামনে টয় ট্রেন। কিন্তু ‘খেলনা গাড়ি’র গতিকে তোয়াক্কা না করেই গাড়িচালক লাইনের উপর দিয়েই রাস্তা পারাপার করতে যান। সম্ভাব্য বিপদ বুঝে হুইস্‌ল দেন ট্রেনচালক। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি গাড়িচালকের। তিনি ভেবেছিলেন নির্বিঘ্নে লাইন পার হয়ে যাবেন। কিন্তু তত ক্ষণে টয় ট্রেন প্রায় সামনে। প্রাণপণে ব্রেক কষলেও চারচাকার পিছনে ধাক্কা মেরে সেখানেই দাঁড়িয়ে পড়ে টয় ট্রেন। চারচাকা গাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহত হননি কেউ।

এ নিয়ে দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, ‘‘এটা সচেতনতার বিষয়। যখন দেখছেন (গাড়িচালক) টয় ট্রেন এগিয়ে আসছে, তখন গাড়িচালক এ ভাবে ঝুঁকি না নিয়ে দাঁড়িয়ে গেলেই পারতেন। গাড়িটির সামান্য ক্ষতি হলেও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। আমরা সচেতনতা নিয়ে আরও প্রচারমূলক কাজ চালাব।’’

Advertisement
আরও পড়ুন