West Bengal Assembly Election 2026

পুরোটাই অগ্রিমের দাবি

ভোটের কাজে ব্যবহৃত বাসের জন্য সরকার নির্ধারিত ভাড়ার হার অনেকটাই কম বলে অভিযোগ বাসমালিকদের। ভোট শেষে সেই টাকা পেতেও দেরি হয় বলে অভিযোগ তাঁদের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৮:৪৬

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে বাহিনী এবং পুলিশের যাতায়াতের জন্য বাস ও বাণিজ্যিক যান বুকিং করা চলছে। ওই কাজে কলকাতা এলাকা থেকে ১৬০০ বাস নেওয়া হতে পারে বলে পুলিশ-প্রশাসন সূত্রের খবর।

ভোটের কাজে ব্যবহৃত বাসের জন্য সরকার নির্ধারিত ভাড়ার হার অনেকটাই কম বলে অভিযোগ বাসমালিকদের। ভোট শেষে সেই টাকা পেতেও দেরি হয় বলে অভিযোগ তাঁদের। তাই ভাড়া ১০০ শতাংশ অগ্রিম দেওয়ার দাবি জানিয়ে কলকাতা জেলার নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন সিটি সাবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা। টাকা অগ্রিম পেলে ভোটের কাজে বাস দিতে আগ্রহ বাড়বে বলে দাবি তাঁর।

আরও পড়ুন