Weather Forecast of West Bengal

পশ্চিমি ঝঞ্ঝা, ঘূর্ণাবর্তের জের! রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়, বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গেও

জম্মু-কাশ্মীরের উপর একটি পশ্চিমি ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। অন্য দিকে, বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই দুইয়ের প্রভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১২:২৮
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

আবার বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহের শেষে দিক থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়। জম্মু-কাশ্মীরের উপর একটি পশ্চিমি ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। অন্য দিকে, বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই দুইয়ের প্রভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। তা থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।

Advertisement

রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। ৯ মার্চ বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং হুগলিতে। ১০ মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই জেলাগুলিতে বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার থেকে তিন-চার দিন সেই বৃষ্টি চলতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। তবে সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী এক সপ্তাহ তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তার পর থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

Advertisement
আরও পড়ুন