Narendra Modi

বাংলা নববর্ষে মোদীর শুভেচ্ছায় ‘ভ্রাতৃত্বের’ বার্তা, পশ্চিমবঙ্গের ‘কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্য’ উদ্‌‌যাপনের ডাক

বাংলা এবং ইংরেজি দু’ভাষায় নববর্ষের বার্তা দেন মোদী। প্রথমেই পয়লা বৈশাখের বিশেষ দিনে সকলকে শুভেচ্ছা জানান তিনি। নতুন বছরে সকলের কামনা পূরণের প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১০:৪৬
Prime Minister Narendra Modi extends greetings on Bengali nabo barsho

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে ভ্রাতৃত্বের কথা। ভারতীয় সভ্যতায় পশ্চিমবঙ্গের সংস্কৃতির অবদানের প্রসঙ্গ জায়গা পেয়েছে। তাঁর বার্তা পুরোটাই অরাজনৈতিক। নেই আসন্ন নির্বাচনের কোনও কথা। এড়িয়ে গিয়েছেন রাজনৈতিক বিষয়ও।

Advertisement

বাংলা এবং ইংরেজি দু’ভাষায় নববর্ষের বার্তা দেন মোদী। প্রথমেই পয়লা বৈশাখের বিশেষ দিনে সকলকে শুভেচ্ছা জানান তিনি। নতুন বছরে সকলের কামনা পূরণের প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা, ‘আনন্দ ও ভ্রাতৃত্বের চেতনা সদা বিরাজমান থাকুক।’ সকলের সুস্বাস্থ্য এবং সুখ কামনা করেন মোদী।

পশ্চিমবঙ্গের সংস্কৃতি, ঐতিহ্যের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, ‘ভারতের সভ্যতার চেতনাকে গড়ে তোলা পশ্চিমবঙ্গের কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্যের উদ্‌যাপনের’ উপলক্ষ নববর্ষ। মোদীর তাঁর পোস্টে যে ছবি ব্যবহার করেছেন, তা জুড়ে রয়েছে এ রাজ্য এবং বাঙালিদের নববর্ষের ছোঁয়া।

অন্য দিকে, মোদীর পোস্টে কোনও রাজনৈতিক কথা না-থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিয়োবার্তায় ছিল রাজনীতির ছোঁয়া। সেখানে যেমন কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেছেন মমতা, তেমনই গণতন্ত্রের উৎসবে রাজ্যবাসীকে শামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন। সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এসআইআর নিয়েও আক্রমণ শানিয়েছেন। কটাক্ষ করেছেন বিজেপি-কেও।

Advertisement
আরও পড়ুন