—প্রতিনিধিত্বমূলক ছবি।
ফের সরকারি মেডিক্যাল কলেজে র্যাগিং এর অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে পুরুলিয়া মেডিক্যাল কলেজের দ্বিতীয় ও চতুর্থ বর্ষের দুই পড়ুয়ার বিরুদ্ধে। প্রথম বর্ষের এক পড়ুয়াকে তার সহপাঠীদের মারধোরে বাধ্য করার অভিযোগ ওই দুই ছাত্রের বিরুদ্ধে। ঘটনায় আহত পড়ুয়া ও তাঁর পরিবারের তরফে অভিযোগ জমা পড়তেই নড়েচড়ে বসে কলেজ। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
সূত্রের খবর, গত ১ ফেব্রুয়ারি অভিযুক্তের প্রথম বর্ষের ছাত্রদের কলেজের ছাত্রাবাসে তাঁদের ডেকে পাঠান। সেখানে তাঁরা হাজির হলে তাঁদের উপর মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করা হয়। এমনকি তাঁদের মধ্যে থাকা একজন সংখ্যালঘু ছাত্রকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
পুরুলিয়া মেডিক্যাল কলেজ সুপার সুকমল বিষয়ী জানান, অভিযুক্ত ছাত্রেরা যাতে কলেজের ছাত্রাবাসে থাকতে না পারেন এবং কলেজে পড়তে না পারেন তার জন্য পদক্ষেপ করা হবে।
তবে অভিযুক্ত ছাত্রদের মধ্যে একজন জানান কথা কাটাকাটি হয়েছিল, কোনও রকম র্যাগিং করা হয়নি। অভিযোগ প্রমাণ হলে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবেন, তা মাথা পেতে মেনে নেবেন বলে জানিয়েছেন ওই ছাত্র।