Illegal Brick Kiln

সরকার বদল হতেই পুরুলিয়ায় বেআইনি ইট ভাটার বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনের

লিখিত অভিযোগে পুরুলিয়া-১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দাবি করেছেন, ইট ভাটা মালিকেরা কোনও রকম অনুমতি ছাড়াই ভাটা তৈরি করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০৪:৫৮

—প্রতীকী চিত্র।

রাজ্যে ক্ষমতার পালা বদলের পরেই বেআইনি ইট ভাটার মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করল পুরুলিয়া প্রশাসন। সম্প্রতি পুরুলিয়া-১ ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে পুরুলিয়া মফস্‌সল থানায় ও টামনা থানায় ইট ভাটা মালিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।

Advertisement

লিখিত অভিযোগে পুরুলিয়া-১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দাবি করেছেন, ইট ভাটা মালিকেরা কোনও রকম অনুমতি ছাড়াই ভাটা তৈরি করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এখনও বিভিন্ন জায়গায় এই ধরনের ইট ভাটা রয়েছে। তবে প্রশাসনের সক্রিয়তার পরে পুলিশি ধর পাকড়ের মধ্যে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ব্যবসায়ী।

এই প্রসঙ্গে পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) পাটিল যোগেশ অশোকরাও বলেন, ‘‘যে সমস্ত বাংলা ভাটার মালিকেরা অনুমতি না নিয়ে ব্যবসা করছেন তাঁদের বিরুদ্ধে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে অভিযোগ করা হচ্ছে। আমরা চাই বৈধ ভাবে অনুমতি নিয়ে ব্যবসা হোক।’’ তিনি জানান, সমগ্র জেলা জুড়েই এই অভিযান চলবে।

Advertisement
আরও পড়ুন