Bishnupur

যোগাসনে বিশ্বসেরা সম্পূর্ণা

মঙ্গলবার সম্পূর্ণাকে স্বাগত জানাতে ভিড় জমেছিল বিষ্ণুপুর স্টেশনে। সম্পূর্ণা জানান, শুভারম্ভ যোগা অ্যাকাডেমিতে চলত তার অনুশীলন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১০:২৩
বিষ্ণুপুর স্টেশনে মড়ার গ্রামের সম্পূর্ণা শীল।

বিষ্ণুপুর স্টেশনে মড়ার গ্রামের সম্পূর্ণা শীল। নিজস্ব চিত্র।

৬০টি দেশকে পিছনে ফেলে যোগাসনের বিশ্ব চ্যাম্পিয়ানশিপে সাব জুনিয়র বিভাগে সেরা হল বিষ্ণুপুরের মেয়ে সম্পূর্ণা শীল। চলতি মাসের ৪-১০ তারিখ গুজরাতের আমেদাবাদে অনুষ্ঠিত হয় ওই প্রতিযোগিতা। সাব জুনিয়র আটির্স্টিক সিঙ্গল বিভাগে দেশের প্রতিনিধিত্ব করছিল বিষ্ণুপুরের মড়ার ১ নম্বর ক্যাম্পের বাসিন্দা, সপ্তম শ্রেণির পড়ুয়া সম্পূর্ণা।

মঙ্গলবার সম্পূর্ণাকে স্বাগত জানাতে ভিড় জমেছিল বিষ্ণুপুর স্টেশনে। সম্পূর্ণা জানান, শুভারম্ভ যোগা অ্যাকাডেমিতে চলত তার অনুশীলন। এই সাফল্যের পিছনে স্থানীয় কোচ ও শিক্ষকদের অবদান যথেষ্টই রয়েছে। অল বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশন ও অল বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান সম্পূর্ণার পরিবারও। মালা পরিয়ে, ব্যান্ড বাজিয়ে সোনাজয়ীকে বাড়িতে পৌঁছে দেন এলাকার ক্রীড়াপ্রেমী মানুষজন। তাঁদের মধ্যে বিষ্ণুপুরের
লাউবাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমীরকুমার দাস বলেন, “আমাদের স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় সম্পূর্ণা যে বার প্রথম স্থান পেল, সে দিনই বুঝেছিলাম, খেলাধুলো নিয়ে অনেক দূর যাবে। ওর একাগ্রতা, অনুশীলন ও জেদকে
কুর্নিশ জানাই।”

আরও পড়ুন