Sealdah – Bangaon Section

শনি-রবি শিয়ালদহ-বনগাঁ শাখায় বাতিল বেশ কয়েকটি ট্রেন, কিছু ট্রেনের পথ সংক্ষিপ্ত

রেল সূত্রে জানা গিয়েছে, চাঁদপাড়া-ঠাকুরনগরে সাবওয়ের কাজ চলবে। শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে রবিবার সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত সেই কাজ চলার কথা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩১

— প্রতীকী চিত্র।

শিয়ালদহ-বনগাঁ শাখায় শনি এবং রবিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে কিছু ট্রেনের। কয়েকটি ট্রেনের চলাচলের সময় পরিবর্তন করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, চাঁদপাড়া-ঠাকুরনগরে সাবওয়ের কাজ চলবে। শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে রবিবার সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত সেই কাজ চলার কথা। সে কারণেই শিয়ালদহে বিভাগের ওই শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হবে।

Advertisement

শনিবার শিয়ালদহ-বনগাঁ আপ ৩৩৮৫১, ৩৩৮৫৯, ৩৩৮৬১, ৩৩৮৬৩ এবং ডাউন ৩৩৮৫৪, ৩৩৮৫৬, ৩৩৮৫৮, ৩৩৮৬০ ট্রেন বাতিল হয়েছে। রবিবার শিয়ালদহ-বনগাঁ আপ ৩৩৮১৯, ডাউন ৩৩৮২০ ট্রেন বাতিল হয়েছে। বারাসত-বনগাঁ আপ ৩৩৩৬৯ এবং ডাউন ৩৩৩৬৮ বাতিল হয়েছে।

শনি শিয়ালদহ-বনগাঁ ৩৩৮৫৭, ৩৩৮১১, ৩৩৮১৩ লোকাল বনগাঁর পরিবর্তে গোবরডাঙা পর্যন্ত চলবে। রবিবার আবার সেখান থেকেই ছাড়বে। রবিবার বনগাঁ-মাঝেরহাট লোকাল ৩০৩৪২ বারাসত থেকে ছাড়বে।

Advertisement
আরও পড়ুন