News Of The Day

সন্দীপনের বাড়িতে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কেরা। আন্নামালাইয়ের ‘মন কী বাত’। আবহাওয়া। আর কী নজরে

এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি, অবশেষে অবসান হতে চলেছে আন্নামালাই-জল্পনার, সময়ের তিন দিন পর দেশে বর্ষা প্রবেশ করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। ওই হামলার প্রতিবাদে আজ তাঁর বাড়িতে যাবেন ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কেরা। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাঁরা সন্দীপনের বাড়িতে যাবেন। আজ এই খবরে নজর থাকবে।

অবশেষে অবসান হতে চলেছে আন্নামালাই-জল্পনার। আজ দুপুর ১২টায় সামাজমাধ্যমে তামিলনাড়ুর এই বিজেপি নেতা নিজের ভাবনা স্পষ্ট করবেন অনুগামীদের কাছে। বিজেপি ছেড়ে নিজস্ব রাজনৈতিক সংগঠন গঠনের উদ্দেশ্যে পদত্যাগ করেছেন কি না, তা-ও জানাবেন। এই খবরের দিকে নজর থাকবে।

নির্ধারিত সময়ের তিন দিন পর দেশে বর্ষা প্রবেশ করেছে। বৃহস্পতিবার কেরলে আনুষ্ঠানিক ভাবে প্রবেশ করে মৌসুমি বায়ু। তার প্রভাবে সে রাজ্যে ভারী বৃষ্টি হচ্ছে। তবে উত্তর ভারতে বর্ষা পৌঁছোতে এখনও সময় লাগবে। আলিপুর আবহাওয়া দফতর শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তবে তাতে গরম কমবে না।

Advertisement
আরও পড়ুন