প্রয়াত বনানী বিশ্বাস। — ফাইল চিত্র।
প্রয়াত হলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য বনানী বিশ্বাস (৮৭)। পশ্চিমবঙ্গে বামপন্থী রাজনীতিতে বনানী, শ্যামলী গুপ্ত, মালিনী ভট্টাচার্যদের নাম এক সময়ে সুপরিচিত ছিল। বনানী সিপিএমের রাজ্য কমিটি ও কলকাতা জেলা কমিটির প্রাক্তন সদস্য ছিলেন। ছিলেন গণতান্ত্রিক মহিলা সমিতির প্রাক্তন কোষাধ্যক্ষ।
সিপিএম নেত্রী বৃন্দা কারাটের সঙ্গে বনানী বিশ্বাস (বাঁ দিকে)। — ফাইল চিত্র।
মহিলা সমিতির মাসিক মুখপত্র ‘এক সাথে’র সম্পাদনা করেছেন অনেক দিন। বেশ কিছু দিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। কলকাতার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়েছে। বনানীর এক ছেলে আছেন।