Weather Update of West Bengal

ক্ষণিকের বৃষ্টিতে নেমেছিল তাপমাত্রার পারদ! আরও ভিজবে কি রাজ্য? কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

গত কয়েক দিন দক্ষিণবঙ্গে পারদ ছিল ঊর্ধ্বমুখী। তবে মঙ্গলবারের বৃষ্টির পর পারদ কিছুটা নামে। বেশ কয়েক জায়গায় মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৯
What will the weather be like in West Bengal next 24 hours, says Alipore Meteorological Department

তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। — ফাইল চিত্র।

মঙ্গলবার ভোরে বৃষ্টির জেরে আবার হালকা শীতের আমেজ ফিরেছে। গত কয়েক দিন গরম কিছুটা বেড়েছিল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অনেক জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস টপকে গিয়েছিল। তবে কিছু ক্ষণের বৃষ্টি সেই তাপমাত্রার পারদ ২০ ডিগ্রির নীচে নামিয়েছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই ‘স্বস্তি’ সাময়িক। আগামী তিন-চার দিন আবহাওয়ার তেমন পরিবর্তন না-হলেও, তার পরে তাপমাত্রার পারদ অন্তত ২-৩ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে।

Advertisement

গত কয়েক দিন দক্ষিণবঙ্গে পারদ ছিল ঊর্ধ্বমুখী। তবে মঙ্গলবারের বৃষ্টির পর পারদ কিছুটা নামে। বেশ কয়েক জায়গায় মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছিল। তবে বুধবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে তাপমাত্রার পারদ নিম্নগামী হবে না, মত আবহাওয়াবিদদের। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্ক থাকবে।

উত্তরবঙ্গেও আবহাওয়া বদলের সম্ভাবনা কম। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সকালের দিকে দৃশ্যমানতা উত্তরের প্রায় সব জেলাতেই কিছুটা কম থাকতে পারে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হচ্ছে না। তার পরের তিন দিন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
আরও পড়ুন