Balendra Shah

একশো পার বলেন্দ্রর

২০২২ সালে রবি লামিছানে আরএসপি দলটি তৈরি করেছিলেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রতিনিধি সভার নির্বাচনে সরাসরি নির্বাচিত ১৬৫টি আসনের মধ্যে ইতিমধ্যেই ১১৭টি আসনে জয় পেয়েছে আরএসপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ০৮:৪১
বলেন্দ্র শাহ।

বলেন্দ্র শাহ। — ফাইল চিত্র।

নেপালের সাধারণ নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে র‌্যাপার থেকে রাজনীতিতে আসা বলেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি (আরএসপি)। এই ফলাফলে বড় ধাক্কা খেয়েছে হিমালয়ে ঘেরা রাজনৈতিক ভাবে অস্থির দেশটির দীর্ঘ দিনের প্রতিষ্ঠিত দলগুলি।

২০২২ সালে রবি লামিছানে আরএসপি দলটি তৈরি করেছিলেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রতিনিধি সভার নির্বাচনে সরাসরি নির্বাচিত ১৬৫টি আসনের মধ্যে ইতিমধ্যেই ১১৭টি আসনে জয় পেয়েছে আরএসপি। আরও ৮টি আসনে এগিয়ে রয়েছে দলটি।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৬৫টি আসনের মধ্যে ১৫২টির ফল ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই নেপালের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুন