US Iran Tensions

যে কোনও ধরনের হামলার জন্য প্রস্তুত থাকুন! ট্রাম্পের মন্তব্যের পরই ইরানের কমান্ডারদের নির্দেশ দিলেন সেনাপ্রধান

ইরান যুদ্ধ কোন পথে এগোচ্ছে, তা নিয়ে গত কয়েক দিন ধরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হলেও তাতে এখনও পর্যন্ত বিশেষ অগ্রগতি হয়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৮:১৯
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। —ফাইল চিত্র।

যে কোনও ধরনের হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। ইরানের সামরিক বাহিনীর প্রত্যেক কমান্ডারকে এ বার সেই বার্তাই দিয়ে রাখলেন সে দেশের সেনাপ্রধান আমির হাতামি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সব কমান্ডারকে তিনি নির্দেশ দিয়েছেন, শত্রুপক্ষের প্রতিটি গতিবিধির উপর অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং নিখুঁত ভাবে নজর রাখতে হবে।

Advertisement

ইরান যুদ্ধ কোন পথে এগোচ্ছে, তা নিয়ে গত কয়েক দিন ধরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হলেও তাতে এখনও পর্যন্ত বিশেষ অগ্রগতি হয়নি। এরই মধ্যে বৃহস্পতিবার ট্রাম্প ফের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। এ অবস্থায় ইরানের সামরিক বাহিনীকে সজাগ থাকার কথা বললেন সে দেশের সেনাপ্রধান। ইরানের সেনার কমান্ডার-ইন-চিফ হাতামি বলেন, “শত্রুপক্ষ যদি স্থলপথে কোনও ধরনের অভিযানের চেষ্টা চালায়, তবে তাদের কোনও সৈন্য যেন জীবিত ফিরে যেতে না পারে।”

জাতির উদ্দেশে এক ভাষণে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের সামরিক শক্তির উপর বিধ্বংসী আঘাত হেনেছে। খুব শীঘ্রই যুদ্ধ শেষ হবে। ইরান আর দু’-তিন সপ্তাহের বেশি লড়াই চালিয়ে নিয়ে যেতে অক্ষম।

ইরানের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, “সে দেশের বিমানবাহিনীও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ইরানের অধিকাংশ নেতাই এখন মৃত। ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’-এর কমান্ড এবং কন্ট্রোল ব্যবস্থা এই মুহূর্তে ধূলিসাৎ করা হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণের ক্ষমতাও এখন আর তত শক্তিশালী নেই। ইরানের অস্ত্র কারখানা ও রকেট লঞ্চারগুলি টুকরো টুকরো করে উড়িয়ে দেওয়া হচ্ছে।”

Advertisement
আরও পড়ুন