US-Iran War

ইরানের আরও এক শীর্ষ কর্তা নিহত! সে দেশের সেনার মুখপাত্রের মৃত্যু হল আমেরিকা-ইজ়রায়েল হামলায়?

চলতি সপ্তাহেই নিহত হন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। তিনি ছাড়াও বাসিজ রেজ়িসট্যান্স ফোর্স-এর প্রধান গোলামরেজ়জা সোলেইমানিরও মৃত্যু হয় ইজ়রায়েলের হামলায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৫:২৮
IRGC spokesman Ali Mohammad Naini killed

আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলায় নিহত আইআরজিসি-এর মুখপাত্র আলি মহম্মদ নাইনি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইরানের সেনাবাহিনীর আরও এক কর্তা নিহত। সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর মুখপাত্র আলি মহম্মদ নাইনির মৃত্যু হয়েছে আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলায়!

Advertisement

নাইনির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা আগে তাঁর কিছু মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, নাইনি দাবি করেছিলেন, ‘‘আমাদের ক্ষেপণাস্ত্র শিল্প ১০০ শতাংশ নম্বর পাওয়ার যোগ্য। যুদ্ধকালীন পরিস্থিতিতেও আমরা ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছি। তাই উদ্বেগের কোনও কারণ নেই।’’ তার কয়েক ঘণ্টার মধ্যেই নাইনির মৃত্যুর খবর জানা গেল।

চলতি সপ্তাহেই নিহত হন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। তিনি ছাড়াও বাসিজ রেজ়িসট্যান্স ফোর্স-এর প্রধান গোলামরেজ়জা সোলেইমানিরও মৃত্যু হয় ইজ়রায়েলের হামলায়। এ ছাড়াও, ইসমাইল খাতিব নামে ইরানের আরও এক শীর্ষকর্তারও মৃত্যু হয় চলতি সপ্তাহেই।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইজ়রায়েল এবং ইরান। অভিযানের পোশাকি নাম ‘অপারেশন এপিক ফিউরি’। ড্রোন, ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের সর্বোচ্চ পদাধিকারীদের ‘খতম’ করেছে যৌথ বাহিনী। আয়াতোল্লা আলি খামেনেই ছাড়াও আইআরজিসির সর্বাধিনায়ক মেজর জেনারেল মহম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ, সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল সইদ আব্দুর রহিম মুসাভি-সহ বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে এই কয়েক দিনে।

Advertisement
আরও পড়ুন