সরাসরি
US-Iran Conflict

কুয়েত, সৌদি আরবে তেল শোধনাগার লক্ষ্য করে ফের ড্রোন হামলা ইরানের, পাল্টা তেহরানে হামলা ইজ়রায়েলের

ফের কুয়েতের তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালাল ইরান। কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলক সংস্থা কেপিসি জানিয়েছে, তাদের মিনা আল-আহমদি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর জেরে শোধনাগারের কয়েকটি ইউনিটে আগুন ধরে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১০:৫৬

—প্রতিনিধিত্বমূলক ছবি।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১০:৫৫ key status

সৌদি আরবেও হামলা

সৌদি আরবেও ড্রোন হামলা ইরানের। তবে ইরানের বেশ কয়েকটি ড্রোনকে গুলি করে নামিয়েছে রিয়াধ। 

timer শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১০:৫০ key status

কুয়েতে ফের হামলা ইরানে

ফের কুয়েতের তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালাল ইরান। কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলক সংস্থা কেপিসি জানিয়েছে, তাদের মিনা আল-আহমদি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর জেরে শোধনাগারের কয়েকটি ইউনিটে আগুন ধরে যায়। যদিও এই হামলায় আপাতত কেউ হতাহত হননি। আগুন নেবানোর কাজ শুরু হয়েছে। কর্মীদের সুরক্ষায় তেল শোধনাগারটির কয়েকটি ইউনিট বন্ধ রাখা হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন