সরাসরি
US Iran Tensions

রিয়াধে মার্কিন দূতাবাসে হামলা! ইরাকের হোটেলে আমেরিকার বাহিনীর উপরেও ড্রোন হানা, প্রত্যাঘাতের হুঙ্কার দিলেন ট্রাম্প

চতুর্থ দিনে পড়ল আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতি। গোটা পশ্চিম এশিয়া জুড়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। যে দেশগুলিতে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেখানও ধারাবাহিক হামলার অভিযোগ উঠে আসছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৮:২৯
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৮:০৫ key status

অন্তহীন যুদ্ধ নয়, চাই চূড়ান্ত পদক্ষেপ: নেতানিয়াহু

ইরানের সঙ্গে সংঘর্ষ প্রসঙ্গে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘ফক্স নিউজ়’কে বলনে, “আমরা কোনও অন্তহীন যুদ্ধ চালিয়ে যেতে চাই না। আমরা দ্রুত এবং চূড়ান্ত কোনও পদক্ষেপ করতে চাইছি।”

timer শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৭:৪৫ key status

আবু ধাবি থেকে দিল্লি এল বিমান

সীমিত পরিসরে খুলল পশ্চিম এশিয়ার বেশ কিছু বিমানবন্দর। গত শনিবার আমেরিকা এবং ইজ়রায়েল ইরানে হামলা চালানোর পর বিভিন্ন দেশ নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। পরে বিভিন্ন উড়ান সংস্থাও পশ্চিম এশিয়ায় পরিষেবা সাময়িক ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। তবে সোমবার রাত থেকেই দুবাই এবং আবু ধাবি বিমানবন্দরে সীমিত পরিসরে পরিষেবা চালু হয়েছে। আবু ধাবি থেকে একটি বিমান ইতিমধ্যে দিল্লিতে পৌঁছেও গিয়েছে।

Advertisement
timer শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৭:৩১ key status

এরবিলে মার্কিন বাহিনীর উপরে হামলা!

ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেসিস্ট্যান্স এ বার হামলা চালাল মার্কিন সেনার উপরে। রয়টার্স জানাচ্ছে, এরবিল শহরে একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী। ওই হোটেলেই মার্কিন বাহিনী ছিল বলে রয়টার্স জানাচ্ছে।

timer শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৭:১৯ key status

ইরানি ড্রোনই হামলা করেছে, দাবি আমেরিকার

কে বা কারা রিয়াধে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, দু’টি ইরানি ড্রোনই হামলা চালিয়েছে দূতাবাসে।

Advertisement
timer শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৭:১৮ key status

কুয়েতে ধারাবাহিক আক্রমণ

পশ্চিম এশিয়ার একের পর এক দেশে যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়েছে। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে কুয়েত ১৭৮টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৮৪টি ড্রোন হানা ঠেকিয়েছে।

timer শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৭:১১ key status

প্রত্যাঘাতের হুঙ্কার!

রিয়াধে মার্কিন দূতাবাসে হামলার প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। তিনি বলেন, “এর জবাব কী ভাবে দেওয়া হয়, তা এ বার দেখাব।” 

Advertisement
timer শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৭:১১ key status

রিয়াধে মার্কিন দূতাবাসে হামলা

এ বার হামলা হল সৌদি আরবের রিয়াধে মার্কিন দূতাবাসে। সোমবার বেশি রাতের দিকে রিয়াধে মার্কি দূতাবাসে হামলা হয়। দু’টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। দূতাবাসে আগুন ধরে যাওয়ার খবরও মিলেছে। যদিও কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন