সরাসরি
America- Israel

মার্কিন আইনসভার নিম্নকক্ষও যুদ্ধ চালানোর ‘ছাড়পত্র’ দিল ট্রাম্পকে! প্রেসিডেন্টের ক্ষমতা ছাঁটার প্রস্তাব খারিজ সাত ভোটে

বুধবার মার্কিন আইনসভার উচ্চকক্ষ সেনেট ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ‘ছাড়পত্র’ দিয়েছিল ট্রাম্পকে। এ বার নিম্নকক্ষেও এই সংক্রান্ত প্রস্তাব খারিজ হয়ে গেল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ০৯:০০
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ০৭:৩৩ key status

ফের ট্রাম্পের সিদ্ধান্তে সিলমোহর!

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে মার্কিন আইনসভার উচ্চকক্ষ সেনেটের ছাড়পত্র পেয়েছিলেন আগেই। বৃহস্পতিবার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভ্স‌ের ছাড়পত্রও পেয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসকে অন্ধকারে রেখে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ট্রাম্প, এই অভিযোগ তুলে হাউস অফ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভ্স‌ে প্রস্তাব পেশ করা হয়েছিল। প্রস্তাব পেশ করেন এক রিপাবলিকান এবং এক ডেমোক্র‍্যাট সদস্য। প্রস্তাবে ট্রাম্পের যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খর্ব করার কথা বলা হয়। ভোটাভুটির শেষে অবশ্য দেখা যায় প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২১২টি। আর বিপক্ষে পড়েছে ২১৯টি।

বুধবার মার্কিন আইনসভার উচ্চকক্ষ সেনেট ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ‘ছাড়পত্র’ দিয়েছিল ট্রাম্পকে। মার্কিন কংগ্রেসকে এড়িয়ে একক সিদ্ধান্তে ট্রাম্প সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিতে পারেন কি না, এই প্রশ্ন তুলেছিলেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির অনেকেই। ইরানে ট্রাম্পের সামরিক নীতির বিরুদ্ধে প্রস্তাব পেশ করা হয়েছিল। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার ভোরে প্রস্তাবটি নিয়ে সেনেটে ভোটাভুটি হয়েছিল। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৪৭টি। বিপক্ষে ৫৩টি। এ বার নিম্নকক্ষেও এই সংক্রান্ত প্রস্তাব খারিজ হয়ে গেল।

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ০৭:৩২ key status

লেবাননের পাশে স্পেন

স্পেনের প্রেসিডেন্ট পেড্রো স্যাঞ্চেজ কথা বলেছেন লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে। লেবাননের প্রতি সমর্থন জানিয়েছে স্পেন। যুদ্ধ বন্ধের দাবি তুলেছেন তিনি। 

Advertisement
timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ০৭:৩১ key status

তেহরানে দূতাবাস বন্ধ করল ইটালি

নিরাপত্তাজনিত কারণে তেহরানে সাময়িরভাবে দূতাবাস বন্ধ রাখছে ইটালি। দূতাবাসের আধিকারিক ও কর্মীদের নিরাপদস্থানে সরানো হচ্ছে। 

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ০৭:২৪ key status

‘যুদ্ধের সময়সীমা নির্ধারণ করবে আমেরিকা’

ইরানের সঙ্গে যুদ্ধের সময়সীমা নির্ধারণ করবে আমেরিকা। এমনটাই দাবি করলেন আমেরিকার প্রতিরক্ষা সচিব। 

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন