US Iran Tensions

যুদ্ধ ছুঁল ভারত মহাসাগরকেও! শ্রীলঙ্কা উপকূলে ইরানি রণতরী ডুবছে মার্কিন টর্পেডো হানাতেই, জানাল পেন্টাগন, নিহত ৮০

শ্রীলঙ্কার উপকূলে ইরানের যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনীই। এ বার তা নিজেরাই স্বীকার করে নিল আমেরিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৯:১০
ইরানের যুদ্ধজাহাজ ধ্বংস করে দিল আমেরিকা।

ইরানের যুদ্ধজাহাজ ধ্বংস করে দিল আমেরিকা। —ফাইল চিত্র।

শ্রীলঙ্কার উপকূলে ইরানের যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনীই। এ বার তা নিজেরাই স্বীকার করে নিল আমেরিকা। পেন্টাগন থেকে সাংবাদিক বৈঠক থেকে মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ জানান, আমেরিকার টর্পেডোতেই ডুবেছে ইরানের যুদ্ধজাহাজ। তিনি বলেন, “ওরা ভেবেছিল আন্তর্জাতিক জলসীমায় ওরা নিরাপদ থাকবে। কিন্তু টর্পেডো দিয়ে ওদের ডুবিয়ে দেওয়া হয়েছে।” ঘটনায় কমপক্ষে ৮০ জন প্রাণ হারিয়েছেন।

Advertisement

বুধবার ভোরে ভারত মহাসাগরে শ্রীলঙ্কা উপকূলে ওই হামলাটি হয়। ইরানের ডুবন্ত যুদ্ধজাহাজ অন্তত ৩২ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌসেনা। ওই সময়েই শ্রীলঙ্কার নৌসেনা এবং প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে রয়টার্স জানায়, কোনও এক ডুবোজাহাজ হামলা করেছে ইরানের রণতরীতে। তবে কে বা কারা হামলা করেছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট ছিল না। পরে মার্কিন আধিকারিক সূত্রে রয়টার্সও জানায়, আমেরিকার ডুবোজাহাজই ওই হামলা চালিয়েছে। এর কিছু সময়ের মধ্যেই মার্কিন প্রতিরক্ষাসচিব হেগসেথও স্বীকার করে নেন ওই হামলার কথা। যদিও তিনি সরাসরি শ্রীলঙ্কা উপকূলের কথা উল্লেখ করেননি।

মার্কিন প্রতিরক্ষাসচিব জানান, আমেরিকার ডুবোজাহাজ আন্তর্জাতিক জলসীমায় একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে। তাঁর দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই প্রথম বার টর্পেডো দিয়ে হামলা করে শত্রুপক্ষের কোনও জাহাজে ডুবিয়েছে আমেরিকা। তিনি বলেন, “একটি ইরানি যুদ্ধজাহাজ মনে করছিল, আন্তর্জাতিক জলসীমায় তারা নিরাপদ থাকবে। সেই জাহাজকে ডুবিয়ে দিয়েছে আমেরিকার ডুবোজাহাজ। টর্পেডো দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে।”

শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথ জানান, ইরানের জাহাজটিতে ১৮০ জন ছিলেন। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী সে দেশের পার্লামেন্টে জানান, দেশের দক্ষিণ দিকের বন্দর শহর গল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ছিল জাহাজটি। ডুবন্ত জাহাজটি থেকে ভোর ৫টা ৮ মিনিটে সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয় শ্রীলঙ্কার সেনাকে। ইরানের নৌবাহিনীর ওই জাহাজটির নাম ‘আইআরআইএস ডেনা’।

Advertisement
আরও পড়ুন