US-Iran Conflict

খামেনেই নিহত হওয়ার পরেই বিভিন্ন দেশে থাকা ‘স্লিপার সেল’গুলিকে সক্রিয় হওয়ার নির্দেশ দেয় ইরান, দাবি রিপোর্টে

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় খামেনেইয়ের মৃত্যুর পরেই বিভিন্ন দেশে গোপন বার্তা পাঠানো হয়। এই গোপন বার্তার উৎসস্থল ইরান বলেই দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১০:০৫
আয়াতোল্লা আলি খামেনেই।

আয়াতোল্লা আলি খামেনেই। —ফাইল চিত্র।

সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পরেই বিভিন্ন দেশে গোপন বার্তা পাঠায় ইরান। সেই বার্তা নাকি দেওয়া হয়েছিল বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইরানের ‘স্লিপার সেল’গুলিকে! এমনই দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘এবিসি নিউজ়’-এর একটি প্রতিবেদনে।

Advertisement

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় খামেনেইয়ের মৃত্যুর পরেই বিভিন্ন দেশে গোপন বার্তা পাঠানো হয়। এই গোপন বার্তার উৎসস্থল ইরান বলেই দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। ওই গোপনবার্তা আমেরিকা ধরে ফেলেছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে লেখা হয়েছে, “এই ধরনের গোপন বার্তা অন্যান্য দেশে থাকা ‘স্লিপার সেল’-কে পাঠানো হয়ে থাকতে পারে।” একই সঙ্গে এ-ও জানানো হয়েছে, ইরান থেকে পাঠানো ওই বার্তার পাঠোদ্ধার এখনও করতে পারেনি আমেরিকা।

বিশেষজ্ঞদের উদ্ধৃত করে ‘এবিসি নিউজ়’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত এই ধরনের বার্তা যাদের পাঠানো হয়, তারা এর পাঠোদ্ধার করতে সক্ষম। মূলত বিশ্বের গোয়েন্দা সংস্থা এব‌ং সামরিক বাহিনীগুলি দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য এই বন্দোবস্ত করে থাকে। এই ভাবে গোপন বার্তা পাঠানোর সুবিধা হল, প্রেরক এবং প্রাপক— কোনও পক্ষকেই ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের উপর ভরসা করতে হয় না। সে ক্ষেত্রে গোপন তথ্য তৃতীয় পক্ষের কাছে যাওয়ার আশঙ্কাও কম থাকে।

Advertisement
আরও পড়ুন