Donald Trump

‘ঝড় আসছে, যা আসছে কেউ ঠেকাতে পারবে না’! নিজের এআই ছবি দিয়ে ‘রহস্যময়’ বার্তা দিলেন ট্রাম্প

ছবি সমাজমাধ্যমে ছবি পোস্ট করে ‘রহস্যময়’ বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প। তার এই ছবি এবং পোস্ট ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৮:১৯
Storm is coming, no one can stop it, Trump\\\\\\\'s cryptic message

সমাজমাধ্যমে পোস্ট করা ডোনান্ড ট্রাম্পের সেই ছবি। ছবি: সংগৃহীত।

ঝড় আসছে। যে ঝড় আসছে, সেটাকে কেউ রুখতে পারবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো ছবি সমাজমাধ্যমে পোস্ট করে ‘রহস্যময়’ বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প। তার এই ছবি এবং পোস্ট ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। তা হলে কি ইরানের উদ্দেশেই এই বার্তা মার্কিন প্রেসিডেন্টের?

Advertisement

প্রসঙ্গত, ট্রাম্পের এই বার্তা এসেছে সংবাদমাধ্যম এক্সিওস-এর একটি রিপোর্ট প্রকাশ্যে আসার পরে। সেখানে উল্লেখ করা হয়েছিল, মার্কিন সেন্ট্রাল কমান্ড খুব ‘সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী’ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরানে। সম্ভবত কোনও গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় আঘাত হানার পরিকল্পনা করছে তারা। অ্যাক্সিওস-এর এই রিপোর্ট প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যে নিজের এই ছবি ট্রুথ সোশ্যালে পোস্ট করে ঝড়ের কথা উল্লেখ করেন ট্রাম্প। ফলে ইরানে আমেরিকার হামলা চালানোর পরিকল্পনার জল্পনা আরও জোরালো হতে শুরু করেছে।

বুধবারই ইরান বাহিনী হুঁশিয়ারি দিয়েছিল, আমেরিকা যদি ফের হামলা চালানোর চেষ্টা করে, তা হলে সমুদ্রে থাকা তাদের সমস্ত জাহাজ এবং রণতরী জ্বালিয়ে দেওয়া হবে। অন্য দিকে, ট্রাম্পও সমঝোতা বৈঠক প্রসঙ্গে ইরানের সদ্দিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘‘ইরান একসঙ্গে সমঝোতা করতে চাইছে না। ওদের একটু বিচক্ষণ হওয়া উচিত।’’ সেই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছিলেন, যত দিন না পরমাণু কর্মসূচি নিয়ে ইরান আলোচনায় বসছে, তত দিন হরমুজ়কে অবরুদ্ধ করে রাখা হবে। তার পরই বৃহস্পতি বার মার্কিন প্রেসিডেন্টের এই ‘রহস্যময় ঝড়’-এর বার্তা প্রকাশ্যে এল।

Advertisement
আরও পড়ুন