Iran-Israel Conflict

যুদ্ধ পরিস্থিতিতে বাজেট পাশ করালেন নেতানিয়াহু! প্রতিরক্ষার বিপুল বরাদ্দ, পশ্চিম এশিয়ার মানচিত্র বদলের ইঙ্গিত

প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৪৫৮০ কোটি মার্কিন ডলার (প্রায় ৪ লক্ষ ৩৩ হাজার কোটি টাকা)।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২৩:২৮
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিতেই ইজ়রায়েলি পার্লামেন্ট নেসেটে বাজেট বরাদ্দ পাশ করিয়ে নিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ৬২ ও বিপক্ষে ৫৫টি ভোট পড়েছে। বাজেট পাশের পর ইজ়রায়েলি অর্থমন্ত্রী বেজ়ালেল স্মোট্রিচ পশ্চিম এশিয়ার পুনর্গঠনের বার্তা দিয়ে বলেছেন, ‘‘এর ফলে আমাদের লক্ষ্যপূরণের পথ সহজ হবে।’’

Advertisement

প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৪৫৮০ কোটি মার্কিন ডলার (প্রায় ৪ লক্ষ ৩৩ হাজার কোটি টাকা)। স্মোট্রিচ জানিয়েছে, ইরান এবং প্যালেস্টাইনি জঙ্গিগোষ্ঠী হামাসের পাশাপাশি লেবাননের হিজ়বুল্লা, ইরাকের ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ (পিএমএফ) এবং আশাব আল-কাহ্‌ফ, ইয়েমেনের হুথির মতো তেহরানের মদতপুষ্ঠ শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্যের প্রতিফলন বাজেটে বলেও মন্তব্য করেছেন বেজ়ালেল।

পশ্চিম এশিয়া বিশেষজ্ঞদের একাংশ নেতানিয়াহু সরকারের এই বাজেটকে কয়েকটি দেশ ও সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে সর্বাত্মক সামরিক আগ্রাসন দীর্ঘায়িত করার প্রস্তুতি হিসেবে দেখছেন। টাইমস অফ ইজ়রায়েল জানিয়েছে, সোমবার এই বাজেট অনুমোদনের মধ্য দিয়ে আগাম নির্বাচনের ঝুঁকি এড়াতে পেরেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কারণ সে দেশের সাংবিধানিক বিধি অনুযায়ী, মঙ্গলবারের মধ্যে বাজেট অনুমোদন না হলে সংসদ ভেঙে যেত। ফলে অবশ্যম্ভাবী পতন ঘটত নেতানিয়াহু সরকারের।

Advertisement
আরও পড়ুন