Indians Arrested in Canada

তোলাবাজির অভিযোগ, বাড়ি লক্ষ্য করে গুলি, এক নাবালক-সহ তিন ভারতীয় গ্রেফতার কানাডায়

পুলিশ সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত তাঁদের হেফাজতে রাখা হবে। ধৃতেরা যে হেতু বিদেশি, তাই এই মামলা কানাডা বর্ডার সার্ভিসের এজেন্সি (সিবিএসএ) তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তোলাবাজি এবং গুলি চালানোর ঘটনায় কানাডায় এক নাবালক-সহ তিন ভারতীয়কে গ্রেফতার করল পুলিশ। রবিবার ওই তিন জনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের ছবিও প্রকাশ করা হয়েছে পুলিশের তরফে। ধৃতেরা হলেন, হরজ্যোত সিংহ, তনভীর সিংহ, দয়াজিৎ সিংহ। অস্ত্রআইনে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত তাঁদের হেফাজতে রাখা হবে। ধৃতেরা যে হেতু বিদেশি, তাই এই মামলা কানাডা বর্ডার সার্ভিসের এজেন্সি (সিবিএসএ) তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরে পুলিশ যখন টহল দিচ্ছিল, সেই সময় খবর আসে সেখানকারই একটি বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ।

তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। তার পরই তিন জনকে শনাক্ত করা হয়। তার পরই তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। এই প্রথম নয়, গত সপ্তাহেই দুই ভারতীয়কে তোলাবাজি এবং গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সারে থেকে।

Advertisement
আরও পড়ুন