US-Iran Conflict

‘পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই’! যুদ্ধবিরতির শর্ত প্রকাশে‌ দেরি নিয়ে প্রশ্নে মজাচ্ছলেই খোঁচা ভান্সের

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের দাবি, পাকিস্তান ও কাতারের ব্যবস্থায় ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট’ (মার্কিন সংবিধানের ‘প্রথম সংশোধনী’) এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৬:৫৩
জেডি ভান্স।

জেডি ভান্স। —ফাইল চিত্র।

ওয়াশিংটন-তেহরান শান্তিচুক্তির শর্তাবলি প্রকাশ করতে দেরি করেছে দুই মধ্যস্থতাকারী দেশ, পাকিস্তান এবং কাতারের সংবাদমাধ্যম। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স শনিবার এ নিয়ে খোঁচা দিলেন ইসলামাবাদ এবং দোহাকে। তাঁর পরিহাস-সূচক মন্তব্য— ‘‘পাকিস্তান ও কাতারের ব্যবস্থায় ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট’ (মার্কিন সংবিধানের বহুচর্চিত ‘প্রথম সংশোধনী’) এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা ঠিক সেই ভাবে নেই।”

Advertisement

হালকা মেজাজে কথাগুলি বললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত সহযোগীর এমন মন্তব্যে পাকিস্তান ও কাতারের প্রতি প্রচ্ছন্ন শ্লেষ রয়েছে বলেই কূটনীতি পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। প্রসঙ্গত, মার্কিন সংবিধানের ‘বিল অব রাইটস’ সংক্রান্ত প্রথম সংশোধনীতে পাঁচটি মৌলিক অধিকার— ধর্মাচরণ, বাক্‌ স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সরকারের কাছে আবেদন করার অধিকার নিশ্চিত করা হয়েছে। ভান্সের এই মন্তব্য ইসলামাবাদের পক্ষে বিব্রতকর বলেই কূটনীতিকদের একাংশ মনে করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ১৫ জুন অন্তর্বর্তিকালীন শান্তিচুক্তির ঘোষণা করেছিলেন। কিন্তু ওয়াশিংটন-তেহরান ‘মউ’-এর খসড়া আনুষ্ঠানিক ভাবে আমেরিকার তরফে প্রকাশ করা হয় তার দু’দিন পরে। শনিবার ভান্স বলেছেন, আমেরিকা-ইরান সমঝোতা স্মারকের ১৪ দফা শর্তাবলি প্রকাশ করতে ওয়াশিংটন যে দেরি করেছিল তার অন্যতম কারণ হল, পাকিস্তান ও কাতারে আমেরিকার মতো সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই। তাঁর কথায়, ‘‘আমরা আসলে এটি প্রকাশ করতে চেয়েছিলাম।’’ কিন্তু ভুল বোঝাবুঝি হচ্ছে এড়াতেই শেষ পর্যন্ত ওয়াশিংটন সে পথে হাঁটেনি বলে জানান তিনি।

Advertisement
আরও পড়ুন