কোনও দিন যে দেশ দেখেননি, তার জাতীয় দলে খেলার সুযোগ এলে তাকে কী বলা হবে, অঘটন না মির্যাকল! টি-টোয়েন্টি বিশ্বকাপে ইটালির খেলোয়াড় জে-জে স্মাটস সেই বিস্ময়ের নাম। ভাগ্যিস তাঁর স্ত্রী ক’বছর আগে গোটা পরিবারের ইটালীয় পাসপোর্ট করে রেখেছিলেন, ভ্রমণে আর দরকারে চাকরিতেও যাতায়াতের সুবিধে হবে বলে! ২৩০ টি-টোয়েন্টি ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকার ভূমিপুত্র রাতারাতি বনে গিয়েছেন ইটালির সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। আক্ষরিক অর্থেই উড়ে এসে জুড়ে বসা!