Class 9-10 teacher recruitment

হাই কোর্টের নির্দেশে বদল সংরক্ষণ তালিকায়, নবম-দশম নিয়োগে বহু প্রার্থীর নাম বাদ দিল এসএসসি

নবম-দশম শ্রেণিতে ৩৯০ সাধারণ প্রার্থী, তফসিলি জাতি, উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের বিভাগ আপডেট করার ফলে ১৪০ জন প্রার্থী কাট অফ নম্বর কমেছে। ফলে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অন্য দিকে এই তালিকায় জায়গা করে নিয়েছেন ১৬৫ জন প্রার্থী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৫:২০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রার্থীদের ‘ক্যাটাগরি’ বা জাতিগত শংসাপত্র পরিবর্তনের সুযোগ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। তার ফলেই নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকায় বড়সড় রদবদল ঘটল। নতুন করে শতাধিক প্রার্থী ইন্টারভিউয়ের সুযোগ পেলেও বাদ পড়লেন ১০০ বেশি প্রার্থী।

Advertisement

স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, নবম-দশম শ্রেণিতে ৩৯০ সাধারণ প্রার্থী, তফসিলি জাতি, উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের বিভাগ আপডেট করার ফলে ১৪০ জন প্রার্থী কাট অফ নম্বর কমেছে। ফলে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অন্য দিকে এই তালিকায় জায়গা করে নিয়েছেন ১৬৫ জন প্রার্থী।

সংশোধিত ‘কাট অফ মার্কস’ অনুযায়ী নতুন করে প্রাথমিক ইন্টারভিউ তালিকাপ্রকাশ করা হয়েছে। পাশাপাশি, ১:১.৬ ভ্যাকান্সি–ক্যান্ডিডেট অনুপাত বজায় রেখেই তালিকা তৈরি হয়েছে। নবম-দশমে মোট শূন্য পদ ২৩,২০৯ টি। ইন্টারভিউয়ের তথ্য যাচাইয়ের জন্য ডাকা হয়েছে প্রায় ৪০,০০০ প্রার্থীকে। আদালতের নির্দেশে প্রার্থীদের ‘ক্যাটাগরি’পরিবর্তনের ফলে এই তালিকায় রদবদল ঘটল।

Advertisement
আরও পড়ুন