JEST 2026 Schedule

কোন যোগ্যতায় জয়েন্ট এন্ট্রানস্ স্ক্রিনিং টেস্ট? শুরু হয়েছে সর্বভারতীয় প্রবেশিকার আবেদন প্রক্রিয়া

জয়েন্ট এন্টান্স স্ক্রিনিং টেস্ট-এ (জেস্ট) উত্তীর্ণদের পদার্থবিদ্যা, থিয়োরেটিক্যাল কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১২:২৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পদার্থবিদ্যা, থিয়োরেটিক্যাল কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহীদের একটি বিশেষ প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়। তবেই, তাঁরা উল্লিখিত বিষয়ে পিএইচডি কিংবা মাস্টার অফ সায়েন্স (এমএসসি) করার সুযোগ পাবেন। জয়েন্ট এন্ট্রানস্ স্ক্রিনিং টেস্ট (জেস্ট) শীর্ষক ওই প্রবেশিকা ১২ এপ্রিল হতে চলেছে।

Advertisement

গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, অ্যাপ্লায়েড ম্যাথ্‌মেটিক্স, ইলেকট্রনিক্স, অ্যাস্ট্রোনমি, অপটিক্স, ফোটোনিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা জেস্ট দেওয়ার সুযোগ পেয়ে থাকেন। এ ছাড়াও যাঁরা পদার্থবিদ্যা, ইঞ্জিনিয়ারিং ফিজ়িক্স বিষয়ে বিজ্ঞান কিংবা ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে স্নাতক হয়েছেন— তাঁরাও পরীক্ষা দিতে পারবেন।

এ ক্ষেত্রে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওই ডিগ্রি অর্জন করতে হবে, তার তালিকাও প্রকাশ করা হয়েছে—

  • বোস ইনস্টিটিউট
  • সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস
  • সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স
  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজ়িক্স
  • কলকাতা-সহ সাতটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), প্রতিষ্ঠান
  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স
  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজ়িক্স
  • ফিজ়িক্যাল রিসার্চ ল্যাবরেটরি
  • ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার-সহ মোট ৩১টি প্রতিষ্ঠান।

চলতি বছরের পরীক্ষা আইআইএসইআর, তিরুপতি আয়োজন করতে চলেছে। ১ এপ্রিল দুপুর ২টো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরীক্ষা চলবে। ওই পরীক্ষা কলকাতা, বর্ধমান, শিলিগুড়ি-সহ মোট ৪৩টি কেন্দ্রে নেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে ২৩ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ১,২০০ টাকা ধার্য করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন