DU Admission 2026

স্বাস্থ্যবিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব! বিশেষ পাঠ পড়াবে দিল্লি বিশ্ববিদ্যালয়

এই কোর্সে রোগ নির্ণয়, রোগের ভবিষ্যৎ অবস্থা নির্ধারণ, মেডিক্যাল ইমেজিং, ওষুধ আবিষ্কার, স্বাস্থ্যসংক্রান্ত লেখার ডেটা বিশ্লেষণ–সহ আরও বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২২
দিল্লি বিশ্ববিদ্যালয়।

দিল্লি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে স্বাস্থ্যবিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে বিশেষ কোর্স করানো হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

Advertisement

কোর্সের নাম ‘হেল্‌থ সায়েন্সেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’। এই কোর্সে রোগ নির্ণয়, রোগের ভবিষ্যৎ অবস্থা নির্ধারণ, মেডিক্যাল ইমেজিং, ওষুধ আবিষ্কার, স্বাস্থ্যসংক্রান্ত লেখার ডেটা বিশ্লেষণ–সহ আরও বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হবে। ১৫ সপ্তাহের কোর্স। কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, গণিত, বায়োটেকনোলজি বিষয়ে যে সকল পড়ুয়া স্নাতক পড়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। ৫০ জনকে সুযোগ দেওয়া হবে। ৮০ ঘণ্টা মোট ক্লাস চলবে। ২০২৬–এর মার্চ মাস থেকে ক্লাস শুরু হবে।

আবেদন করবেন কী ভাবে?

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে। নিয়োগ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন