MBA Admission 2026

এমবিএ পড়ার সুযোগ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে, বৃদ্ধি হয়েছে আবেদন জমা দেওয়ার মেয়াদ

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর-সহ স্নাতক হতে হবে। পাশাপাশি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আয়োজিত ক্যাট (কমন অ্যাডমিশন টেস্ট) উত্তীর্ণ হওয়া চাই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪২
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় দিচ্ছে মাস্টার্স অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়ার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৬-২৮ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

অপারেশনস,মার্কেটিং, ফিন্যান্স, ব্যাঙ্কিং-সহ নানা বিষয়ে এমবিএ করতে পারবেন আগ্রহীরা। আসন সংখ্যা ৭৫টি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর-সহ স্নাতক হতে হবে। পাশাপাশি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আয়োজিত ক্যাট (কমন অ্যাডমিশন টেস্ট) উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ধার্য করা আবেদনমূল্য জমা দেওয়া প্রয়োজন। বর্ধিত সময় অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন