CISCE Board Exam 2026

প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট, সিআইএসসিই-র দশম ও দ্বাদশের পরীক্ষায় ডিজিটাল নজরদারিও

আইসিএসই দশম শ্রেণির এবং আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ডিজিটাল মাধ্যমে নজরদারি চালানো হবে। প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতেই ওই ব্যবস্থা করেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্‌জ়ামিনেশন (সিআইএসসিই)।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দেশের বিভিন্ন স্কুলে শুরু হয়েছে দশম এবং দ্বাদশের পরীক্ষা। ১৭ ফেব্রুয়ারি থেকে সিআইএসসিই-র দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে, যা শেষ হবে ৩০ মার্চ। ইতিমধ্যেই দ্বাদশের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। ৬ এপ্রিল পর্যন্ত ওই পরীক্ষা চলবে। ২০২৬-এ দশমের পরীক্ষা দেবে প্রায় ২ লক্ষ ৬০ হাজার পড়ুয়া। দ্বাদশের পরীক্ষায় বসছে প্রায় দেড় লক্ষ পড়ুয়া।

Advertisement

পরীক্ষার সময়:

দশমের কোনও কোনও বিষয়ের পরীক্ষা সকাল ৯টা থেকে, আবার কোনও বিষয়ের পরীক্ষা শুরু হবে ১১টা থেকে। একই ভাবে বিষয়ভিত্তিক ভাবে দ্বাদশের পরীক্ষা শুরু হবে সকাল ৯টা কিংবা দুপুর ২টোয়। প্রতিটি বিষয়ের পরীক্ষার জন্য ২-৩ ঘণ্টা বরাদ্দ করা হয়েছে। তবে, পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে। প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট দেওয়া হবে।

কী কী নথি সঙ্গে রাখা আবশ্যক?

পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এবং স্কুলের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। এ ছাড়াও সরকারি পরিচয়পত্রও থাকা প্রয়োজন। ওই সমস্ত নথির মধ্যে যে কোনও একটি না থাকলে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

কোন সামগ্রী সঙ্গে রাখার অনুমতি রয়েছে?

পরীক্ষায় স্বচ্ছ পেনসিল বক্স, কালো বা নীল কালির পেন, পেনসিল, স্বচ্ছ জলের বোতল সঙ্গে রাখা যাবে। অঙ্ক বা সমতুল বিষয়ের পরীক্ষার দিন জ্যামিতি বাক্স নিয়ে যাওয়া যাবে। কিন্তু কোনও বৈদ্যুতিন সামগ্রী, স্মার্টফোন, ক্যালকুলেটর, ব্লু-টুথ সামগ্রী সঙ্গে পাওয়া গেলে পরীক্ষা বাতিল করা হতে পারে।

প্রশ্নপত্র থেকে পরীক্ষাকেন্দ্রে ডিজিটাল নজরদারি—

সিআইএসসিই-র তরফে সিসি ক্যামেরার পাশাপাশি পরীক্ষায় নজরদারি চালাতে বিশেষ পোর্টাল ব্যবহার করা হবে। ওই পোর্টালের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য নির্দিষ্ট সময় অন্তত অন্তর শিক্ষক, পরিদর্শকদের জানাতে হবে। অর্থাৎ কতজন পরীক্ষা দিতে এসেছে, শিক্ষক এবং পরিদর্শকেরা কখন পরীক্ষা কেন্দ্রে আসছেন— সবটা খতিয়ে দেখা হবে। এ ছাড়াও প্রতিটি ক্লাসরুমে পরীক্ষা চলাকালীন ৩০ জন পরীক্ষার্থীদের জন্য এক জন করে পরিদর্শক থাকবেন। তা প্রতিদিনের পরীক্ষায় করা হচ্ছে কিনা, সেই তথ্যও পোর্টালে জমা দিতে হবে।

এ ছাড়াও কাউন্সিলের নিয়ম অনুযায়ী, একটি কেন্দ্রে একাধিক স্কুলের প্রশ্নপত্র পাঠানো হয়। তার প্যাকেট কবে কোন স্কুলকে পাঠানো হচ্ছে, পরীক্ষার দিন ক্লাসরুমে প্রশ্নপত্র নিয়ে আসা এবং উত্তরপত্র সংগ্রহের পর তা নির্দিষ্ট প্যাকেটে ভর্তি করা হল কি না, তার ছবি তুলে নির্দিষ্ট পোর্টাল পাঠাতে হবে।

Advertisement
আরও পড়ুন