ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার শিবরাত্রি। বিশুদ্ধ সিদ্ধান্ত জানাচ্ছে, চতুর্দশী তিথি শুরু হবে রবিবার বিকেল ৫টা ৪ মিনিটে আর শেষ হবে সোমবার ৫টা ৩৫ মিনিট নাগাদ। বিশেষ এই তিথিতে বহু মানুষই বাড়িতে শিবের প্রতিষ্ঠা করেন। এ ক্ষেত্রে বেশির ভাগ মানুষ বাড়ির সিংহাসনের জন্য শিবলিঙ্গকেই বেছে নেন। তবে অনেকেই জানেন না, বাড়িতে যে কোনও প্রকার শিবলিঙ্গ রাখা উচিত না। শিবলিঙ্গ প্রচুর শক্তির আধার। তাই যে কোনও শিবলিঙ্গ বাড়িতে রাখলে ভালর বদলে খারাপ হয়। আমাদের অশান্তি বৃদ্ধি পায়। তাই শিবরাত্রিতে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার আগে জেনে নিন বাড়িতে কোন প্রকার শিবলিঙ্গ রাখা যাবে, কোন শিবলিঙ্গ বাড়িতে ভুলেও রাখা যাবে না।
কোন প্রকার শিবলিঙ্গ বাড়িতে রাখা যায়?
বাজারে নানা ধরনের শিবলিঙ্গ পাওয়া যায়। কিন্তু তার মধ্যে যেটি মন চাইছে, সেটি তুলে এনে সিংহাসনে বসিয়ে দিলে হবে না। কারণ বাড়িতে সব রকমের শিবলিঙ্গ রাখা যায় না। বাড়িতে কালো পাথরের তৈরি শিবলিঙ্গ রাখা উপযুক্ত বলে মনে করা হয়। এ ছাড়া পঞ্চধাতুর তৈরি ছোট আকৃতির শিবলিঙ্গও রাখা যেতে পারে। ছোট কি মাঝারি আকৃতির শিবলিঙ্গই বাড়িতে রাখা উচিত। সবচেয়ে ভাল হয় যদি ছোট আকৃতির শিবলিঙ্গ রাখতে পারেন। বিবাহিত জাতক-জাতিকারা বাড়িতে মুক্তো দিয়ে তৈরি শিবলিঙ্গ রাখতে পারেন। এতে দাম্পত্যজীবনে সুখ বজায় থাকে বলে মনে করা হয়।
বাড়িতে কোন ধরনে শিবলিঙ্গ রাখা উচিত নয়?