ইগনু। ছবি: সংগৃহীত।
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু) থেকে মাস্টার অফ বিজ়নেস ম্যানেজমেন্ট বা এমবিএ করার সুযোগ রয়েছে। চলতি শিক্ষাবর্ষের জানুয়ারি পর্বের জন্য পড়ুয়া ভর্তি নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এ জন্য আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্স সংশ্লিষ্ট কোর্সের আয়োজক। কর্মক্ষেত্রের বর্তমান চাহিদার সঙ্গে সাযুজ্য রেখেই কোর্সের পাঠ্যসূচি স্থির করা হয়েছে। দূর এবং মুক্ত শিক্ষা মাধ্যমের এই কোর্সটি এআইসিটিই অনুমোদিত। পাঠক্রমে স্পেশ্যালাইজ়েশনের সুযোগ মিলবে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, এগ্রিবিজ়নেস ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, হেল্থকেয়ার অ্যান্ড হসপিট্যাল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট এবং অপারেশন্স ম্যানেজমেন্ট-এ।
দু’বছরের এই কোর্স পড়ানো হবে ইংরেজি মাধ্যমে। তবে পড়ুয়ারা সর্বাধিক চার বছরের মধ্যে কোর্স শেষ করার সুযোগ পাবেন। মোট কোর্স ফি ৬৬,০০০ টাকা।
যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকলেই কোর্সে আবেদন করা যাবে। মোট কোর্স ফি ৬৬,০০০ টাকা। আগ্রহীদের এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়েই আবেদন জানাতে হবে।