প্রতীকী চিত্র।
কর্মী নিয়োগ করা হবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের এক্স-সার্ভিসমেন কন্ট্রিবিউটারি হেল্থ স্কিম (ইসিএইচএস)-এর অধীনে। নিযুক্তেরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে ইসিএইচএস-এর পলিক্লিনিকে কাজের সুযোগ রয়েছে। এ জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
ইসিএইচএস-এর তরফে গায়নেকোলজিস্ট, মেডিক্যাল অফিসার, ডেন্টাল অফিসার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ফিজ়িয়োথেরাপিস্ট, ফিমেল অ্যাটেন্ডেন্ট, ড্রাইভার, ক্লার্ক, ফিমেল অ্যাটেন্ডেন্ট, সাফাইওয়ালা, পিয়ন এবং চৌকিদার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৪২টি। কর্মীদের পোস্টিং হবে কলকাতা, সল্টলেক, হাওড়া এবং বারুইপুরের ইসিএইচএস-এর পলিক্লিনিকে।
প্রথম এক বছর সংশ্লিষ্ট পদগুলিতে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। পরবর্তীকালে আরও এক বছর বাড়ানো হতে পারে চাকরির মেয়াদ। পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন মাসে ২১, ৮০০ টাকা থেকে শুরু করে ১,৩০, ০০০ টাকা হবে।
মেডিক্যাল অফিসার পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, তিন বছর কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। এ ছাড়া, বাকি পদের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে মার্চের প্রথম সপ্তাহে। এ বিষয়ে বাকি তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে জানা যাবে।