ILSR PhD and Post Doctoral Admission 2026

রাজ্য সরকারি প্রতিষ্ঠান আইএলএসআর থেকে উচ্চশিক্ষার সুযোগ, বাড়ল আবেদনের মেয়াদ

পিএইচডি প্রোগ্রামটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ভাবে আয়োজিত হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৭:৩১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

গবেষণার সুযোগ রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রক অধীনস্থ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ় অ্যান্ড রিসার্চ (আইএলএসআর)-এ। প্রতিষ্ঠানের তরফে উচ্চশিক্ষার দু’টি প্রোগ্রামে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এ জন্য আগেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল প্রতিষ্ঠানের তরফে। এ বার বাড়ানো হল কোর্সে ভর্তির আবেদনের মেয়াদ। জানানো হয়েছে, পড়ুয়ারা অনলাইনে এবং অফলাইনে আবেদন জানাতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের পিএইচডি এবং পোস্ট ডক্টরাল প্রোগ্রামে ভর্তির আবেদন জানানোর শেষ দিন ছিল ২৭ ফেব্রুয়ারি। এ বার সেই সময়সীমা বাড়িয়ে ৭ মার্চ করা হয়েছে। পড়ুয়ারা প্রতিষ্ঠান থেকে ভাষা, সংস্কৃতি ছাড়াও সমাজবিজ্ঞানের নানা বিষয়ে পিএইচডি-র করতে পারবেন। পিএইচডি প্রোগ্রামটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ভাবে আয়োজিত হবে। একই সঙ্গে ভর্তির সুযোগ মিলবে প্রতিষ্ঠানের পোস্ট ডক্টরাল প্রোগ্রামেও।

আবেদনকারীদের হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর যে কোনও বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। তবে যাঁরা অন্য ক্ষেত্রের অন্য কোনও বিষয়ে স্নাতকোত্তর এবং ইন্টারডিসিপ্লনারি গবেষণায় আগ্রহী, তাঁরাও পিএইচডি-র জন্য আবেদন করতে পারবেন। অন্য দিকে, পোস্ট ডক্টরাল প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্যতার মাপকাঠি আলাদা।

কোর্সে ভর্তির জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। তবে লিখিত পরীক্ষায় ছাড় পাবেন, যাঁদের এমফিল ডিগ্রি বা নেট, সেট বা গেট-এ উত্তীর্ণ হওয়ার যোগ্যতা রয়েছে। তাঁদের মেধা যাচাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে।

আগ্রহীরা এর জন্য প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফর্ম পূরণ করে আবেদন জানাতে পারবেন। এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র এবং ১৫০০ টাকা আবেদনমূল্যের রসিদও পাঠাতে হবে।

Advertisement
আরও পড়ুন