IITH Admission 2026

নতুন দু’টি বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সুযোগ, কী ভাবে আবেদন করবেন গেট উত্তীর্ণেরা?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), হায়দরাবাদ-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে দু’টি বিষয় স্নাতকোত্তর স্তরে পড়ানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১২:৪৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ কৃত্রিম মেধা এবং মেশিন লার্নিং-এর প্রয়োগের কৌশল শেখাবে আইআইটি, হায়দরাবাদ। ‘এআই এমএল ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক বিষয়টি ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রি কোর্সের অধীনে পড়ানো হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে উল্লিখিত বিষয়টি নিয়ে পড়ার সুযোগ থাকছে। এ ছাড়াও চলতি শিক্ষাবর্ষ থেকে কম্পিউটেশনাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টিও স্নাতকোত্তর স্তরে পড়ানো হবে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকেরা উল্লিখিত বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তবে, যাঁরা উল্লিখিত বিষয় নিয়ে আইআইটি প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করেছেন, তাঁদের গেট স্কোর থাকা আবশ্যক নয়।

কী কী পড়ানো হবে?

১. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ কৃত্রিম মেধা ও মেশিন লার্নিং-এর মাধ্যমে অ্যাডভান্সড অ্যালগরিদমস, অ্যানালিটিক্স-এর কৌশল প্রয়োগ কী ভাবে করতে হবে, তা শেখানো হবে।

২. কম্পিউটেশনাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে গাণিতিক সমাধানের সঙ্গে রাসায়নিক প্রক্রিয়াকরণের কৌশল শেখার সুযোগ থাকছে।

এ ছাড়াও উল্লিখিত বিষয়গুলি নিয়ে গবেষণামূলক কাজ, হাতেকলমে প্রশিক্ষণও দেওয়া হবে। আগ্রহী অনলাইনে আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন। প্রবেশিকা কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের ভর্তি নেওয়া হবে। শীঘ্রই নাম নথিভুক্তকরণ-সহ অন্য শর্ত জানিয়ে দেবেন আইআইটি কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন