MBA Admission 2026

এমবিএ-র সুযোগ দিচ্ছে এনআইটি শিলচর, পাশ করতে হবে প্রবেশিকায়, দিতে হবে ইন্টারভিউও

রাষ্ট্রায়ত্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৪
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), শিলচর।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), শিলচর। ছবি: সংগৃহীত।

কমন এন্ট্রানস্ টেস্ট (ক্যাট) উত্তীর্ণেরা পাবেন এমবিএ করার সুযোগ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), শিলচরের তরফে ওই কোর্সটি করানো হবে। মোট আসন সংখ্যা ৭৫।

Advertisement

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তবে, ক্যাট ছাড়াও যাঁরা ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট (ম্যাট) কিংবা কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট-এর (সিম্যাট) মধ্যে যে কোনও একটিতে উত্তীর্ণ হয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে, তাঁদের ২০২৫ থেকে ২০২৬-এর মধ্যে ওই পরীক্ষায় অন্তত ৫০ পার্সেন্টাইল নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য তাঁদের অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র পাঠানো প্রয়োজন। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সর্বভারতীয় প্রবেশিকার স্কোরকার্ডের নথিও জমা দিতে হবে।

দু’বছরের ওই কোর্সের ক্লাস জুলাই মাসের পর শুরু হতে চলেছে। তার আগে ৩১ মার্চ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। ৮ এপ্রিল লিখিত পরীক্ষা এবং ২৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইন্টারভিউ হতে চলেছে। মেধাতালিকা ৫ মে প্রকাশ করা হবে।

Advertisement
আরও পড়ুন