NCERT Class 9 Textbook

বাদ পড়েছে সংবিধানের প্রস্তাবনা! ‘অভিযোগ বিভ্রান্তিকর’ বিতর্কের মুখে এনসিইআরটি-র দাবি

নবম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে সংবিধানের প্রস্তাবনা না থাকার অভিযোগ খারিজ করেছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১২:১৪

ছবি: এআই সহায়তায় তৈরি।

নবম শ্রেণির সমাজবিজ্ঞানের বই থেকে সংবিধানের প্রস্তাবনা বাদ দেওয়ার অভিযোগ খারিজ করেছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। সংবাদ মাধ্যমের কাছে কর্তৃপক্ষ জানিয়েছেন, সংশ্লিষ্ট বিষয়টি বিভ্রান্তিকর।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, এনসিইআরটি-র তরফে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক-এর অধীনে বিভিন্ন শ্রেণির পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। তাতে বিষয়ভিত্তিক তথ্যগুলি প্রাসঙ্গিকতা অনুযায়ী শেখার সুযোগ পাবে পড়ুয়ারা। উল্লেখ্য, সমাজবিজ্ঞানের পাঠ্যবই-সহ এনসিইআরটি-র তরফে প্রকাশিত সব বইয়ের প্রথম পাতায় সংবিধানের প্রস্তাবনাটি রয়েছে।

এনসিইআরটি-র নবম শ্রেণির সমাজবিজ্ঞান সংশোধিত সংস্করণ থেকে ‘সার্বভৌম’, ‘সমাজতান্ত্রিক’, ‘ধর্মনিরপেক্ষ’-র মতো শব্দ বাদ দেওয়ার অভিযোগও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, এই সংক্রান্ত বিভিন্ন বিষয় একটিমাত্র পাঠ্যবইয়ে সংযুক্ত না করে বিভিন্ন শ্রেণির বইয়ে রাখা হয়েছে।

এ ছাড়াও ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে— বিশেষ করে সপ্তম শ্রেণির সমাজবিজ্ঞানের বইয়ে— ধর্মনিরপেক্ষতা, ন্যায়বিচার, স্বাধীনতা ও সমাজতন্ত্রের মতো সাংবিধানিক মূল্যবোধ সম্পর্কে যাবতীয় লেখা হয়েছে। তবে, এনসিইআরটি-র তরফে জানানো হয়েছে, দশমের পাঠ্যবইয়ে ওই সম্পর্কিত বিষয়গুলি বিশদ বর্ণনা করা হবে।

উল্লেখ্য, নবম শ্রেণির পাঠ্যে ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের বইয়ের বদলে সমাজবিজ্ঞানের একটি বই থাকবে, এমনটাই জানিয়েছিল এনসিইআরটি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ‘আন্ডারস্ট্যান্ডিং সোস্যাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক বইটি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। ওই বইয়ের বিশেষ অধ্যায়ে সংবিধানের খসড়া প্রণয়নের ইতিহাস ব্যাখ্যা করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন