NEET RE Test 2026

‘আনসার কি’-এ আপত্তি! আবেদন প্রায় ১০ হাজার, নিট ইউজি নিয়ে কী জানাল এনটিএ?

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ২১ জুন নিট ইউজি পুনঃপরীক্ষার আয়োজন করেছিল। পরীক্ষার চারদিনের মধ্যে সম্ভাব্য উত্তর সঙ্কেত বা প্রভেশনাল আনসার কি প্রকাশিত হয়েছিল। আর তার ভিত্তিতেই ১০ হাজারেরও বেশি পুনর্বিবেচনার আবেদন জমা পড়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১২:৩৪

ছবি: সংগৃহীত।

নিট পুনঃপরীক্ষার সম্ভাব্য উত্তর সঙ্কের বা প্রভেশনাল আনসার কি নিয়ে ১০ হাজারেরও বেশি আপত্তি জমা পড়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটি) জানিয়েছে, ওই সব আর্জি খতিয়ে দেখার পর চূড়ান্ত উত্তর সঙ্কেত প্রকাশ করা হবে। তার পরই মেডিক্যালের স্নাতকে ভর্তির যোগ্যতা নির্ণায়ক প্রবেশিকার ফল প্রকাশ করবে এনটিএ।

Advertisement

প্রশ্নফাঁস কেলেঙ্কারির পর নতুন করে নিট ইউজি ২১ জুন নেওয়া হয়েছিল। ওই পরীক্ষার চারদিনের মধ্যে প্রকাশ করা হয় সম্ভাব্য ‘আনসার কি’। এনটিএ-র তরফে জানানো হয়, ২৮ জুন পর্যন্ত ওই তালিকা নিয়ে কোনও আপত্তি থাকলে তা জানানোর সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।

এনটিএ সূত্রে খবর, পরীক্ষার্থীরা সম্ভাব্য ‘আনসার কি’ সংক্রান্ত বিষয়ে যে সব আপত্তি জানিয়েছেন, তা খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা। এরপরই ফাইনাল আনসার কি প্রকাশ করা হবে। সাধারণত নিট ইউজি হওয়ার ৩০ থেকে ৪০ দিনের মধ্যে ফল ঘোষণা করে থাকে এনটিএ। মনে করা হচ্ছে, জুলাইয়ের মধ্যেই ফাইনাল ‘আনসার কি’ এবং ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, পরীক্ষার্থীদের ওএমআর-এর পাতা স্ক্যান করার কাজ এখনও চললেও উত্তরপত্র চ্যালেঞ্জ করার প্রক্রিয়াটি শুরু আগেই শুরু করেছে এনটিএ। আয়োজক সংস্থা জানিয়েছিল, স্বচ্ছতার স্বার্থে ওই প্রক্রিয়া শুরু করা হয়েছে। এতে পরীক্ষার্থী সব বিষয়ের সম্ভাব্য আনসার কি ভাল ভাবে পর্যালোচনা করে দেখার সুযোগ পাবেন।

পাশাপাশি, কোনও প্রশ্নের উত্তর খতিয়ে দেখার প্রয়োজন থাকলে তা চিহ্নিত করার জন্য একটি আগাম সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। এই কারণেই দু’টি প্রক্রিয়া একসঙ্গে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করে এনটিএ।

Advertisement
আরও পড়ুন