Punea University Admission 2026

বিহারের পূর্ণিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-র সুযোগ, কোন কোন বিষয়ে উচ্চশিক্ষা করা যাবে?

স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলেই পিএইচডি-র জন্য আবেদন করা যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২০
Purnea University

পূর্ণিয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিহারের পূর্ণিয়া বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন শাখায় পিএইচডি করা যাবে। এ জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান, কলা, বাণিজ্য এবং সমাজবিজ্ঞানের মোট ২০টি বিষয়ে পিএইচডি-র সুযোগ মিলবে। এর মধ্যে রয়েছে— পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, বাণিজ্য, অর্থনীতি, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, উর্দু, মৈথিলী, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, মনোবিদ্যা, হোম সায়েন্স, দর্শন এবং সঙ্গীত।

সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলেই পিএইচডি-র জন্য আবেদন করা যাবে। যাঁদের চার বছরের স্নাতকে ন্যূনতম ৭৫ শতাংশ রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। যাঁদের এমফিল ডিগ্রি বা নেট, সিএসআইআর নেট, গেট বা অন্য কোনও যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষায় ছাড় মিলবে।

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৭০০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০০ টাকা জমা দিতে হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই।

Advertisement
আরও পড়ুন