কোর্স ও আলোচনাসভার সুলুকসন্ধান। ছবি: সংগৃহীত।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পাঠক্রমের পাশাপাশি বেশ কিছু পেশাভিত্তিক কোর্স করানো হয়ে থাকে। রাজ্য এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই বছরভর চলে নানা স্বল্পমেয়াদি কোর্স। পাশাপাশি জাতীয় স্তরের কর্মশালা, আলোচনাসভাও আয়োজিত হয়ে থাকে। কোথাও কোথাও এ সব কর্মশালা, আলোচনাসভায় যোগ দিলে দেওয়া হয় শংসাপত্র। যা পরবর্তী চাকরির ক্ষেত্রে সুবিধা করে দেয়। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।
১। স্মার্ট লার্নিং এনভায়রনমেন্ট
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়কে কেন্দ্র করে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— প্রতিষ্ঠানে।
কবে— ২১ এপ্রিল।
সময়— ১১টা থেকে বিকাল ৫টা।
আয়োজক— স্নাতকদের কর্মসংস্থানযোগ্যতা বিষয়ক কমিটি।
কারা যোগ দিতে পারবেন— শিক্ষক ও অধ্যাপক (ফ্যাকাল্টি)।
২। প্রশিক্ষকদের জন্য কর্মসংস্থানমূলক দক্ষতা প্রশিক্ষণ কোর্স
সেন্টার স্টাফ ট্রেনিং রিসার্চ ইনস্টিটিউট-এর তরফে প্রশিক্ষণ দেওয়া হবে।
কোথায় হবে— প্রতিষ্ঠানের সভাঘরে।
কবে— ১৩ এপ্রিল থেকে।
কত দিন চলবে— ১২ দিন।
আবেদনের যোগ্যতা— এমবিএ, বিবিএ, স্নাতক, যে কোনও বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
মূল্য— ২০০০ টাকা।
৩। ২১ শতকের আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে চর্চা
যুবসমাজ নতুন সময়ের আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে কী ভাবছে, তা নিয়ে চর্চা চলবে বিশেষ আলোচনাসভায়।
কোথায় হবে— জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে।
কত দিন চলবে— তিন দিন।
কবে— ২৮ থেকে ৩০ অক্টোবর, ২০২৬।
কারা আবেদন করতে পারবেন— সাহিত্য, সমাজবিজ্ঞান, ইতিহাস, নৃতত্ত্ব, আর্বান স্টাডিজ়
নিয়ে কাজ করছেন এমন রিসার্চ স্কলার, শিক্ষাবিদরা।
আবেদনের শেষ দিন— ৩০ জুন।
৪। ‘সেরামিক ডিজ়াইন’ নিয়ে বিশেষ কোর্স
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজন করা হয়েছে কোর্সটির।
কোথায় হবে— ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্সের অধীনস্থ ভিস্যুয়াল আর্টস বিভাগে।
আসন সংখ্যা— ৩০।
কত দিন চলবে— এক বছর।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।
কোর্সমূল্য— ৮ হাজার টাকা
আবেদনের শেষ দিন— ১৬ এপ্রিল।
৫। জেনারেশন এআই এবং মেশিন লার্নিং
কৃত্রিম মেধার এক বিশেষ শাখা জেনারেটিভ এআই, মেশিন লার্নিং-এর কাজে কী ভাবে ব্যবহার করা যেতে পারে, তা নিয়ে বিশেষ কোর্স করার সুযোগ রয়েছে।
কোথায় হবে— ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), কানপুরে।
মাধ্যম— অনলাইন।
কত দিন চলবে— ছ’মাস সাত দিন।
কবে— ২৫ এপ্রিল থেকে শুরু, ১ নভেম্বর পর্যন্ত চলবে।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও বিষয়ে স্নাতকেরা যোগদান করতে পারবেন। তবে, গণিত এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-এর জ্ঞান থাকলে অগ্রাধিকার মিলবে।
আবেদনের শেষ দিন— ১০ এপ্রিল।