আইআইএসসি ব্যাঙ্গালোর। ছবি: সংগৃহীত।
বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স-এ (আইআইএসসি) স্নাতক থেকে পিএইচডি ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
কোন কোন কোর্সে ভর্তি?
১) পিএইচডি
২) এক্সটার্নাল পিএইচডি
৩) মাস্টার অফ টেকনোলজি এবং মাস্টার অফ ডিজ়াইন
৪) মাস্টার অফ সায়েন্স
৫) ইন্টিগ্রেটেড পিএইচডি
৬) চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স
৭) ব্যাচেলর অফ টেকনোলজি
এই কোর্সগুলিতে ভর্তির সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমেশন, আর্থ সায়েন্সেস, ন্যানো সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং-সহ নানা বিষয়ে মাস্টার অফ টেকনোলজি পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। ভর্তির জন্য ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকা চাই। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে প্রধান বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইএসসি, ব্যাঙ্গালোরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ মার্চ।