Recruitment of teachers

আপাতত স্থগিত প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ! প্রার্থীদের স্বার্থে সিদ্ধান্ত, দাবি পর্ষদের

বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনও কারণের উল্লেখ না থাকলেও নির্বাচনের কারণেই এই পদক্ষেপ বলে মনে করছে শিক্ষামহল। তবে পর্ষদের দাবি, নির্বাচনের সময়ে যাতায়াতের অসুবিধা হতে পারে। এ কথা জানিয়ে বহু চাকরিপ্রার্থী সংসদে ই-মেল করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৮:৫৮

— প্রতীকী চিত্র।

প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ আপাতত স্থগিত করা হল। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

ওই বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনও কারণের উল্লেখ না থাকলেও নির্বাচনের কারণেই এই পদক্ষেপ বলে মনে করছে শিক্ষামহল। তবে পর্ষদের দাবি, নির্বাচনের সময়ে যাতায়াতের অসুবিধা হতে পারে। এ কথা জানিয়ে বহু চাকরিপ্রার্থী সংসদে ই-মেল করেছেন। তাঁদের কথা ভেবেই এই পদক্ষেপ করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, ২০২২ সালে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয় সেখান থেকে ১৩ হাজার ৫০৬ জনকে নিয়োগের জন্য গত বছরের ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়। প্রথম থেকে চতুর্থ দফার ইন্টারভিউ শেষ হয়। এর পর গত ২৭ ফেব্রুয়ারি পর্ষদ থেকে বিজ্ঞপ্তি জারি করে পঞ্চম থেকে দশম দফায় নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার ইন্টারভিউ শুরু হয়। ইতিমধ্যে পঞ্চম পর্যায়ে নদিয়া জেলার ইন্টারভিউ গত ১৯ মার্চ শেষ হয়। ষষ্ঠ পর্যায়ে গত ২৩ মার্চ পুরুলিয়া জেলার জন্য ইন্টারভিউ শুরু হয়। কিন্তু তত দিনে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। ফলে এর মধ্যে আদৌ কাউন্সেলিং করা যায় কিনা, তা নিয়েই কিছু প্রশ্ন উঠেছিল।

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এই দশম পর্যায়ের ইন্টারভিউ আগামী ২৯ মে পর্যন্ত ধরা হয়েছিল। পরবর্তীতে কবে ফের ইন্টারভিউয়ের দিন ঘোষণা হয় সেটা দ্রুত জানিয়ে দেওয়া হবে বলে জানান পর্ষদের এক কর্তা।

Advertisement
আরও পড়ুন