PhD Admission 2026

স্নাতকোত্তরের পর উচ্চ শিক্ষার সুযোগ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে, আবেদন করবেন কী ভাবে?

জুলাই ২০২৬ পর্বের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে কলা, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৫:২৮
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

হায়দরবাবাদ বিশ্ববিদ্যালয়ের একাধিক বিষয়ে শুরু করেছে পিএইচডি-তে ভর্তির প্রক্রিয়া। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জুলাই ২০২৬ সেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে কলা, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে। এ জন্য পড়ুয়ারা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা, রসায়ন, আর্থ ওশন অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক সায়েন্স, বায়োকেমিস্ট্রি, প্ল্যান্ট সায়েন্সেস, মাইক্রোবায়োলজি, অ্যানিমাল বায়োলজি, বায়োটেকনোলজি, উর্দু, সংস্কৃত স্টাডিজ়, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, ইতিহাস, সঙ্গীত, নৃত্য, তেলুগু, কমিউনিকেশন, মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং-সহ একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে। আসনসংখ্যা ১৮৭। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে স্নাতকোত্তর হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবেসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৯ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। লিখিত পরীক্ষা হবে ৬ ও ৭ জুন। ইন্টারভিউ হবে ৯ থেকে ১১ জুন। মেধাতালিকা প্রকাশ হবে ২০ জুলাই। ক্লাস শুরু ৩ অগস্ট। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি ওই বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Advertisement
আরও পড়ুন