WBBSE Madhyamik Registration

আগে মেটাতে হবে বকেয়া টাকা, মাধ্যমিক পড়ুয়াদের রেজিস্ট্রেশন নিয়ে বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের

আগামী ১৩ জুলাই থেকে শুরু হতে চলেছে নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্কুলগুলিকে। পর্ষদের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৮:৩২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বকেয়া টাকা না মেটালে ২০২৮-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন করাতে পারবে না স্কুলগুলি। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ জুলাই থেকে শুরু হতে চলেছে নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ২০২৮ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই রেজিস্ট্রেশন করাতে হবে স্কুলগুলিকে। পর্ষদের নির্দিষ্ট পোর্টাল https://wbbsedata.com-এর মাধ্যমে স্কুলগুলিকে এই আবেদন প্রক্রিয়া সারতে বলা হয়েছে। আবেদন করার শেষ দিন আগামী ২৫ অগস্ট। তবে, এ বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে।

প্রথমত, স্কুলগুলি অনলাইন এবং অফলাইন— দু’ভাবেই টাকা জমা দিতে পারবেন। তবে, কিউআর কোড স্ক্যান করে কোনও টাকা জমা নেওয়া হবে না। অফলাইনে টাকা জমা দিলে, চালানের প্রতিলিপি সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে জমা করতে হবে।

দ্বিতীয়ত, যে সব স্কুল এখনও পর্যন্ত ২০২৬-এর পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস) ও পোস্ট পাবলিকেশন রিভিউ-এর (পিপিআর) নির্ধারিত ফি বোর্ডকে জমা দেয়নি, বকেয়া টাকা না মেটানো পর্যন্ত তারা এই অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ব্যবহার করতে পারবে না। টাকা মেটানোর পরই তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

উল্লেখ্য, গত ১৬ জুন প্রকাশিত হয়েছিল দশম শ্রেণির পিপিএস ও পিপিআর-এর ফল। তার আগের দিনই মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল, বেশ কয়েকটি স্কুলের টাকা জমা দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া সফল হয়নি দেখিয়েছে। পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে ৮২টি এমন স্কুলের নামের তালিকাও প্রকাশ করা হয়েছিল। পাশাপাশি কোন স্কুলের কত টাকা বাকি রয়েছে সেই তথ্যও দেওয়া রয়েছে। সূত্রের খবর, কোনও রকম যান্ত্রিক ত্রুটির কারণে টাকা জমা না পড়ার সমস্যা হয়েছে।

সে জন্যই জানানো হয়েছে, স্কুলগুলি অফলাইনে আবেদন করলে চালান এবং অনলাইনে আবেদনমূল্য জমা দিয়ে থাকলে পেমেন্ট-এর স্ক্রিনশট সঙ্গে নিয়ে নির্ধারিত আঞ্চলিক অফিসে যেতে হবে। জানানো হয়েছিল রসিদ জমা দিলেই মিলবে চূড়ান্ত মার্কশিট ও সার্টিফিকেট।

Advertisement
আরও পড়ুন